সোমবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির *** বাজারে এলপি গ্যাসের সংকট নেই, সরকারকে জানাল কোম্পানিগুলো *** ন্যাম ভবনে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মকে বারান্দায়ও ঘুমাতে হতো: পুলিশ *** বন্দুকের ছায়ায় ভোট: পাকিস্তান-শাসিত কাশ্মীরে নির্বাচন নিয়ে বিতর্ক *** ব্রেন্ট ক্রিস্টেনসেন হঠাৎ ভারতে, চার মাসে তৃতীয় সফর, নেপথ্যে কী *** ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, সেপ্টেম্বরে এখন পর্যন্ত ১৩৬

সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫৫ পূর্বাহ্ন, ২৪শে জুন ২০২৪

#

টানা বৃষ্টি আর উজানের ঢলে বিপর্যস্ত সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। সিলেটের বিভিন্ন নদ-নদীর পানি কমায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন স্থানীয়রা। সেই সাথে বৃষ্টিপাতের পরিমাণ কমে রৌদ্রজ্জ্বল পরিবেশ বিরাজ করছে সিলেট জেলাজুড়ে। বন্যা পরিস্থিতির উন্নতি হওয়াতে শর্ত সাপেক্ষে সিলেটের বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র খুলে দেওয়া হয়েছে।

রোববার (২৩শে জুন) সন্ধ্যায় পানি উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্য মতে, সুরমা নদীর কানাইঘাট পয়েন্ট ও কুশিয়ারা নদীর তিনটি পয়েন্টে পানি এখনও বিপৎসীমার ওপরে রয়েছে। কুশিয়ারার অমলশীদ পয়েন্ট ছাড়া পানি অনেকটা কমেছে। এছাড়া সুরমা, কুশিয়ারা অবশিষ্ট পয়েন্টেও অন্যান্য নদীর পানি বিপদসীমার নিচে রয়েছে। 


সুরমার কানাইঘাট পয়েন্টে পানি বিপৎসীমার ২১ সেন্টিমিটার, কুশিয়ারার অমলশীদ পয়েন্টে ৪০ সেন্টিমিটার, ফেঞ্চুগঞ্জ পয়েন্টে ৯৯ সেন্টিমিটার ও শেরপুর পয়েন্টে ৮ সেন্টিমিটার ওপরে রয়েছে।


পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সিলেটের দীপক রঞ্জন দাস গণমাধ্যমকে বলেন, ফেঞ্চুগঞ্জের ওপর দিয়ে জুড়ি নদী, শেরপুরের ওপর দিয়ে মনু নদী কুশিয়ারা নদীতে যুক্ত হয়। তাই কুশিয়ারা নদীর পানি নামার হার ধীর গতির। এছাড়া নিম্নাঞ্চলের প্রায় সব এলাকা প্লাবিত তাই পানি ধীরগতিতে নামছে। এখন বৃষ্টিপাত কমে গেলে ও সিলেট অঞ্চলে প্রতিদিন রোদ হলে বন্যার পানি কমে যাবে।

এইচআ/ 

সিলেট বন্যা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250