বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের চাপের মুখে বাংলাদেশ—ইউনূস আমলের অসম চুক্তি থেকে মার্কিন পণ্য কেনার দায় *** আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের মামলা *** জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি *** রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি *** সারাদিনই থেমে থেমে বৃষ্টির আভাস, কমবে কাল থেকে *** কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, এক রাতে আটক ৬২৪ *** বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহতের ঘটনায় গ্রেপ্তার কিশোরকে আদালতে পাঠাল পুলিশ *** মাদক-জুয়া প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের *** ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

ফেরদৌসকে নিয়ে ক্লিন সিটি ক্যাম্পেইন করলেন চসিক মেয়র

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৯ অপরাহ্ন, ১৭ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়তে নাগরিকদের সচেতন ও সম্পৃক্ত করতে ‘ক্লিন সিটি ক্যাম্পেইন’ চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। 

শনিবার (১৭ই ফেব্রুয়ারি) ক্যাম্পেইন উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা চট্টগ্রাম প্রেস ক্লাব থেকে সিআরবি শিরীষ তলায় শেষ হয়৷ 

এদিন ক্যাম্পেইনের অংশ হিসেবে নাগরিকদের মাঝ সচেতনতামূলক লিফলেট বিতরণ ও মাইকিং এবং বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। ক্যাম্পেইনের উদ্বোধন করেন সংসদ সদস্য ফেরদৌস আহমেদ এবং এতে প্রধান অতিথি ছিলেন চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।

ক্যাম্পেইনের উদ্দেশ্য সম্পর্কে মো. রেজাউল করিম চৌধুরী বলেন, চট্টগ্রামকে পরিচ্ছন্ন রাখার কার্যক্রমে জনগণের সম্পৃক্ততা বাড়াতে ‘ক্লিন সিটি ক্যাম্পেইন’ পরিচালনা করেছি ৷ আমরা চাই জনগণ যাতে যত্রতত্র ময়লা, পলিথিন না ফেলে। জনগণ আমাদের সহযোগিতা করলে নগরীকে পরিচ্ছন্ন রাখতে আমার যে পরিকল্পনা তা বাস্তবায়িত হবে, গড়ে উঠবে ক্লিন চট্টগ্রাম।

আরো পড়ুন: মোংলা বন্দরে যুক্ত হলো নতুন টাগবোট, নিরাপদে ভিড়বে জাহাজ

ক্যাম্পেইনের উদ্বোধক সংসদ সদস্য ফেরদৌস আহমেদ বলেন, চট্টগ্রামের মত এত পাহাড়, বন, ফুলঘেরা সুন্দর শহর আর নেই৷ কিন্তু এ সুন্দর শহরকে পরিচ্ছন্ন রাখতে প্রয়োজন জনগণের সচেতন আচরণ। আজকের এ ক্যাম্পেইনের মাধ্যমে বিশেষ করে তরুণদের মাঝে পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে চাই। 

ক্যাম্পেইনে চসিকের কাউন্সিলর, সচিব খালেদ মাহমুদ, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা লতিফুল হক কাজমি, মেয়রের একান্ত সচিব আবুল হাশেমসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসি/



ফেরদৌস ক্লিন সিটি ক্যাম্পেইন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের চাপের মুখে বাংলাদেশ—ইউনূস আমলের অসম চুক্তি থেকে মার্কিন পণ্য কেনার দায়

🕒 প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:২৫ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের মামলা

🕒 প্রকাশ: ০৫:১৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি

🕒 প্রকাশ: ০৫:১০ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি

🕒 প্রকাশ: ০৫:০২ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250