বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের মামলা *** জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি *** রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি *** সারাদিনই থেমে থেমে বৃষ্টির আভাস, কমবে কাল থেকে *** কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, এক রাতে আটক ৬২৪ *** বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহতের ঘটনায় গ্রেপ্তার কিশোরকে আদালতে পাঠাল পুলিশ *** মাদক-জুয়া প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের *** ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর *** দ্বিতীয়বার পাসপোর্ট হারালে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা

মোংলা বন্দরে যুক্ত হলো নতুন টাগবোট, নিরাপদে ভিড়বে জাহাজ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫২ অপরাহ্ন, ১৬ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

মোংলা বন্দরের উচ্চ ক্ষমতা সম্পন্ন এম.টি নীল কমল ও এম.টি জয়মনি নামের দু’টি টাগবোট যুক্ত করা হয়েছে। টাগবোট দু’টি বন্দরে আগত বাণিজ্যিক জাহাজকে দ্রুত ও নিরাপদে জেটিতে ভেড়াতে কাজ করবে।

বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান সম্প্রতি বন্দর ভবনে আনুষ্ঠানিকভাবে টাগবোট দু’টির উদ্বোধন করেন।

মোংলা বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান বলেন, নতুন টাগবোট দু’টি বন্দরে আগত বড় আকারের বাণিজ্যিক জাহাজসমূহকে দ্রুত ও নিরাপদভাবে বন্দর জেটিতে ভেড়াতে কাজ করবে। যার ফলে বন্দরের সার্বিক ভাবে জাহাজ হ্যান্ডলিং আরও সহজ হবে। এর মাধ্যমে মোংলা বন্দরের সক্ষমতা আরো বৃদ্ধি পেল বলে জানান তিনি।

আরো পড়ুন: পুলিশের সহায়তায় হারানো শিশু ফিরল মায়ের কোলে

বন্দর সূত্রে জানা যায়, নতুন টাগবোট দু’টি যুক্ত হওয়ায়, বন্দরে টাগবোটের সংখ্যা দাঁড়ালো ছয়টি। টাগবোট দুটিতে ৭০ বোলার্ড পুলের পাওয়ার রয়েছে, যা বন্দরের সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন টাগবোট। এর আগে মোংলা বন্দরে চারটি টাগবোট ছিল।

এগুলোর সর্বোচ্চ ক্ষমতা ছিল ৪০ বোলার্ড পুল। হংকং-এর চিও লি শিপইয়ার্ডে নির্মিত টাগবোট দু’টি ১৭৪ কোটি টাকায় ক্রয় করা হয়েছে। ৩০শে জানুয়ারি টাগবোট দু’টি চিও লি শিপইয়ার্ড থেকে ছেড়ে এসে ১৪ই ফেব্রুয়ারি মোংলা বন্দরের ৮নং জেটিতে নোঙ্গর করে।

এইচআ/  আই.কে.জে


মোংলা বন্দর টাগবোট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250