শনিবার, ৩রা অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাক্ষাৎকারে মিথ্যা বললে যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ হতে পারে: মার্কিন দূতাবাস *** বিএনপি ছেড়ে জামায়াতে যোগদানের ক্ষোভে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে: পরওয়ার *** ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রীর ছবি প্রকাশ *** মাল্টার দাম ৫২০ টাকা কেন, ব্যাখ্যা চেয়ে ব্যবস্থার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর *** মুক্তিযোদ্ধাদের মরদেহ দাফন ও সৎকারে বরাদ্দ সাড়ে ৯ কোটি টাকা *** ইলিশ আহরণে বিরত রাখতে সাড়ে ৬ লাখ জেলে পরিবারকে ১৬৫৭ টন চাল বরাদ্দ *** শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের হাতে বিকল্প ছিল না: দীনেশ ত্রিবেদী *** গাজায় আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় চার নারীসহ ৫ জনের মৃত্যু *** শ্রীলঙ্কার কাছে হেরে ক্ষমা চাইলেন বাংলাদেশের কোচ *** আমাদের সমুদ্রবন্দর-নৌপথ-উপকূলীয় অর্থনীতি পুরো বিশ্বের সঙ্গে যুক্ত হতে পারে: প্রধানমন্ত্রী

ইবির প্রশাসনিক ও দাপ্তরিক ৮ পদে নতুন মুখ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৫০ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৪

#

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্র-উপদেষ্টা, পরিবহন প্রশাসক, ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ (আই আই ই আর) এবং অর্থ ও হিসাব শাখার নতুন পরিচালকসহ চার হলে নতুন প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে। 

রোববার (২৯শে সেপ্টেম্বর) পৃথক অফিস আদেশের মাধ্যমে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ তাদেরকে নিয়োগ দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান তাদের নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন।

অফিস আদেশ সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা পদে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, পরিবহন প্রশাসক পদে আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, আই আই ই আর পরিচালক পদে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান এবং অর্থ ও হিসাব শাখার ভারপ্রাপ্ত পরিচালক পদে একই দফতরের উপ-পরিচালক আনার পাশাকে নিয়োগ দেওয়া হয়েছে।

এর মধ্যে পরিবহন প্রশাসক এবং অর্থ ও হিসাব শাখার পরিচালক পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এ পদে দায়িত্ব পালন করবেন। অন্যদিকে ছাত্র-উপদেষ্টাকে আগামী ১ বছর ও আই আই ই আর পরিচালককে আগামী ৩ বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।

আরো পড়ুন : পাঠ্যপুস্তক সংশোধনে গঠিত কমিটি বাতিল

এদিকে, আগামী ১ বছরের জন্য বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আবুল কালাম আজাদকে সাদ্দাম হোসেন হল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. জালাল উদ্দিনকে বেগম খালেদা জিয়া হল, আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. রাশেদুজ্জামানকে ফজিলাতুন্নেছা মুজিব হল এবং আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. শামছুল হক ছিদ্দিকীকে শেখ হাসিনা হলের নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।  

আবির/এস/কেবি  

ইবি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সাক্ষাৎকারে মিথ্যা বললে যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ হতে পারে: মার্কিন দূতাবাস

🕒 প্রকাশ: ০৭:০৩ অপরাহ্ন, ৩রা অক্টোবর ২০২৬

বিএনপি ছেড়ে জামায়াতে যোগদানের ক্ষোভে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে: পরওয়ার

🕒 প্রকাশ: ০৬:৫২ অপরাহ্ন, ৩রা অক্টোবর ২০২৬

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রীর ছবি প্রকাশ

🕒 প্রকাশ: ০৬:৪১ অপরাহ্ন, ৩রা অক্টোবর ২০২৬

মাল্টার দাম ৫২০ টাকা কেন, ব্যাখ্যা চেয়ে ব্যবস্থার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

🕒 প্রকাশ: ০৩:২৮ অপরাহ্ন, ৩রা অক্টোবর ২০২৬

মুক্তিযোদ্ধাদের মরদেহ দাফন ও সৎকারে বরাদ্দ সাড়ে ৯ কোটি টাকা

🕒 প্রকাশ: ০৩:২১ অপরাহ্ন, ৩রা অক্টোবর ২০২৬

Footer Up 970x250