শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে *** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

যদি বাপের বাচ্চা হয়ে থাকি, সরাইল-আশুগঞ্জ থেকেই নির্বাচন করবো : রুমিন ফারহানা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪৩ অপরাহ্ন, ১০ই নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

দলের একাংশের আপত্তির মুখে ব্রাহ্মণাড়িয়া-২ আসন থেকেই নির্বাচন করার ঘোষণা দিয়েছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির আন্তর্জাতিক-বিষয়ক সহসম্পাদক রুমিন ফারহানা।

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান সাবেক সংসদ সদস্য ও বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সহ-সম্পাদক রুমিন ফারহানা। 

গতকাল শনিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের স্থানীয় পাইলট বালিকা উচ্চবিদ্যালয় মাঠে কর্মিসভায় ব্রাহ্মণাড়িয়া-২ আসন থেকেই নির্বাচন করার কথা ঘোষণা দেন রুমিন ফরহানা। 

এসময় তিনি বলেন, ‘আমি যদি এক বাপের বাচ্চা হয়ে থাকি, সরাইল-আশুগঞ্জ (ব্রাহ্মণাড়িয়া-২ আসন) থেকেই নির্বাচন করবো। 

আমি বৃদ্ধ মাকে ঢাকার মাটিতে আল্লাহর জিম্মায় রেখে প্রতি সপ্তাতে দুই তিন দিন এই মাটিতে পড়ে থাকি তামাশা করার জন্য না। আমাকে বহিরাগত বলো। আমার বাবা এখান থেকে নির্বাচন করেছেন। আমি এখান থেকেই নির্বাচন করবো।’

গত ২৩শে সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক আবদুল মান্নান ও সদস্যসচিব সিরাজুল ইসলামের স্বাক্ষরিত একটি পত্রে সরাইলে ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি হওয়ার ঘোষণা দেন। 

কিন্তু এতে পূর্ণাঙ্গ কমিটির নামে শুধু সভাপতি আনিছুল ইসলাম ঠাকুর ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান লস্করের নাম প্রকাশ করা হয়। বাকি ৯৯ জনের নাম এখনো প্রকাশ করা হয়নি।

আরও পড়ুন: জ্বীনের মাধ্যমে এক রাতেই নির্মিত হয়েছিল যে মসজিদ

এ সম্পর্কে কর্মিসভায় রুমিন ফরহানা বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়ার মাটি খালেদা জিয়ার ঘাঁটি, তারেক জিয়ার ঘাঁটি। বিএনপির এই ঘাঁটিতে ১০১ জনের কমিটি ঘোষণা দিয়ে ২ জনের বাইরে কারও নাম প্রকাশ করা যায় না। আমরা ৯৯ জনের নাম জানি না। আজ আমাকে বলা হচ্ছে, আমি নাকি থাকবো না।’

নিজ অনুসারীদের উদ্দেশ্যে রুমিন ফরহানা বলেন, ‘আমার হাতকে শক্তিশালী করুন। আমার হাতকে শক্তিশালী করা মানে খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করা, তারেক জিয়ার হাতকে শক্তিশালী করা, বিএনপির হাতকে শক্তিশালী করা।’

এসি/কেবি

রুমিন ফারহানা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে

🕒 প্রকাশ: ০২:২৭ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250