বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে *** জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান *** বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ *** ৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে *** মূল আসামিকে আড়াল করায় স্বজনদের ক্ষোভ, জানেন না আপসের বিষয়ও *** জাতিসংঘে শুক্রবার ভোররাত ৩টায় বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বিকাশ, রবিসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন *** সংবাদমাধ্যমের হোয়াইট হাউসে প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞা ঠেকিয়ে দিলেন আদালত *** ‘নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া অবজ্ঞা দূর হবে না’

বিএনপির আলোচিত নেতা ফজলুরের আসনে প্রার্থী হতে চান আরেক ফজলুর

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪১ অপরাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

পদ স্থগিত হওয়া বিএনপির আলোচিত নেতা ফজলুর রহমানের নির্বাচনী আসনে (কিশোরগঞ্জ-৪) দলের মনোনয়ন চান আরেক ফজলুর রহমান। আজ শনিবার (৪ঠা অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জ জেলা শহরের পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সংবাদ সম্মেলন করে মো. ফজলুর রহমান শিকদার এ ঘোষণা দেন।

ফজলুর রহমান শিকদার জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক। এ ছাড়া তিনি জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও মিঠামইন উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা আহ্বায়ক ছিলেন।

দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাওর-অধ্যুষিত ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলা নিয়ে কিশোরগঞ্জ-৪ আসন গঠিত। এ আসনে ১৯৭৩, ১৯৮৬, ১৯৯১, ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালে আওয়ামী লীগ থেকে সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংসদ সদস্য হন।

তিনি রাষ্ট্রপতি হওয়ার পর ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে তার বড় ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হন। এ ছাড়া ১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারির নির্বাচনে ইমদাদুল হক, ১৯৭৯ সালে বিএনপি থেকে ফরহাদ আহমেদ ও ১৯৮৮ সালে জাতীয় পার্টি থেকে আবদুল লতিফ ভূঁইয়া সংসদ সদস্য হয়েছিলেন।

পদ স্থগিত হওয়া নেতা ফজলুর রহমান এ আসনে ১৯৯৬ সালে স্বতন্ত্র হিসেবে, ২০০১ সালে কৃষক শ্রমিক জনতা লীগ থেকে এবং ২০০৮ ও ২০১৮ সালে বিএনপি থেকে নির্বাচন করে পরাজিত হন।

সম্প্রতি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ফজলুর রহমানের প্রাথমিক সদস্য পদসহ দলীয় সব ধরনের পদ তিন মাসের জন্য স্থগিত করা হয়। এ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী অন্য নেতারা এত দিন নীরব থাকলেও তার পদ স্থগিতের পর প্রকাশ্যে আসতে শুরু করেছেন। আসনটিতে বিএনপি থেকে প্রায় ১০ জন মনোনয়নপ্রত্যাশী আছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

আজ সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে ফজলুর রহমান শিকদার পদ স্থগিত ফজলুর রহমানের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন। বিএনপির এই মনোনয়নপ্রত্যাশী বলেন, বিগত বছরগুলোতে বিএনপির নেতা ফজলুর রহমানের কারণে তিনিসহ দলের অনেক ত্যাগী নেতা মূল্যায়ন পাননি। কার্যত তাদের নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছিল। তারা চাইলেও দলে ভূমিকা রাখতে পারেননি। এই আসনে (কিশোরগঞ্জ-৪) দলের অবস্থা নড়বড়ে হওয়ায় দলীয় অবস্থান শক্ত করতে তিনি প্রার্থী হয়েছেন।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান ভূঁইয়া উপস্থিত ছিলেন। পদ স্থগিত ফজলুর রহমানের তীব্র সমালোচনা করে তিনি বলেন, ফজলুর রহমান বিএনপিতে যোগ দেওয়ার পর জেলা বিএনপির আহ্বায়ক হন। এরপর একসময় যারা বিএনপির দুর্দিনে দলকে ধরে রেখেছিলেন, তাদের অনেককে কোণঠাসা করে দেন তিনি। এমনকি তার পছন্দ না হওয়ায় অনেককে জেলা বিএনপির কোনো পদ-পদবিতে রাখা হয়নি। তিনি স্বৈরতান্ত্রিকভাবে দল চালিয়েছেন।

হাবিবুর রহমান আরও বলেন, ‘ফজলুর রহমান বিএনপিতে যোগদানের পর আমাদের যে অপমান-তিরস্কার করা হয়েছে, সে জন্য তীব্র নিন্দা জানাই। আমরা চাই, বিএনপির আদর্শ ও উদ্দেশ্যকে ধারণ করে সর্বজনগৃহীত এমন কাউকে মনোনয়ন দেওয়া হোক, যার দ্বারা হাওরবাসীর কল্যাণ হবে। এ ছাড়া আজ যিনি (ফজলুর রহমান শিকদার) প্রার্থিতা ঘোষণা করেছেন, তাকে স্বাগত জানাই।’

জানতে চাইলে পদ স্থগিত বিএনপি নেতা ফজলুর রহমান মুঠোফোনে সুখবর ডটকমকে বলেন, যে কেউ প্রার্থিতা ঘোষণা করতে পারেন। এতে তার কিছু যায় আসে না। তিনি তার কাজ করে যাবেন।

ফজলুর রহমান মুক্তিযোদ্ধা ফজলুর রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ১০:২১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান

🕒 প্রকাশ: ১০:০৩ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ

🕒 প্রকাশ: ০৯:৫৬ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে

🕒 প্রকাশ: ০৮:৩১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250