রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব *** আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান *** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি *** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে

দায়িত্ব নিলেন আফ্রিকার সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৪০ অপরাহ্ন, ৩রা এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

দায়িত্ব নিলেন আফ্রিকার সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট। পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন বাসিরু দিওমায়ে ফায়ে। গত ২৪শে মার্চ দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর কয়েক দিন আগে কারাগার থেকে মুক্তি পান তিনি।

গত সপ্তাহে সেনেগালের আপিল আদালতের ঘোষিত ফলাফল অনুসারে, বিদায়ী ক্ষমতাসীন দলের প্রার্থী সাবেক প্রধানমন্ত্রী আমাদৌ বাসহ অন্যান্য ১৮ জন প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলেছেন ফায়ে। তিনি ৫৪.২৮ শতাংশ ভোট পাওয়ার দাবি করেছেন।

মঙ্গলবার (২রা এপ্রিল) শপথ নেয়ার আগে সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে ফায়ে বলেন, তার বিজয় সাবেক ফরাসি উপনিবেশে ব্যবস্থাগত পরিবর্তনের গভীর আকাঙ্ক্ষা প্রতিফলিন।

৪৪ বছর বয়সি সাবেক ট্যাক্স ইন্সপেক্টর ফায়ে প্রতিশ্রুতি দিয়ে বলেন, আমি দৃঢ়ভাবে এবং টেকসইভাবে সেনেগালকে অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির পথে রাখার জন্য সংস্কৃতি, পরিচালনার নৈতিকতা, শৃঙ্খলা এবং স্বদেশের ভালবাসার প্রচার করতে প্রতিশ্রুতিবদ্ধ।

আরও পড়ুন: ১১৪ বছর বেঁচে ছিলেন বিশ্বের সবচেয়ে প্রবীণ ব্যক্তি

রাজধানী ডাকারের কাছে ডায়মনিয়াদিও শহরে ফায়ের উদ্বোধনী অনুষ্ঠানে তার দুই স্ত্রী, পশ্চিম আফ্রিকা অঞ্চলের বেশ কয়েকজন প্রেসিডেন্ট, সরকারী প্রতিনিধি এবং আফ্রিকান ইউনিয়ন কমিশনের চেয়ারম্যান মুসা ফাকি মাহামত উপস্থিত ছিলেন।

প্রেসিডেন্টের শপথ নেয়ার কয়েক ঘণ্টা পর সেনেগালের প্রধানমন্ত্রী হিসেবে উসমানে সোনকোকে নিযুক্ত করেন তিনি।

সূত্র: নিউইয়র্ক টাইমস

এসকে/ 

আফ্রিকা সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250