রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

১১৪ বছর বেঁচে ছিলেন বিশ্বের সবচেয়ে প্রবীণ ব্যক্তি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৪ অপরাহ্ন, ৩রা এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি জুয়ান ভিসেনটি পেরেজ মোরা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ১১৪ বছর বয়সী মোরা গত মঙ্গলবার (৩রা এপ্রিল) মারা গেছেন বলে জানিয়েছেন মোরার পরিবারের সদস্যরা।

ভেনেজুয়েলার নাগরিক জুয়ানের মৃত্যু সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অনেকেই। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোও রয়েছেন তাদের মধ্যে। 

মঙ্গলবার নিজের এক্স অ্যাকাউন্টে পোস্ট করা এক বার্তায় প্রেসিডেন্ট লিখেন, ‘১১৪ বছর বয়সী জুয়ান ভিসেনটি পেরেজ মোরা আজ আমাদের ছেড়ে অনন্তলোকে যাত্রা করেছেন।’

ব্রিটিশ সংস্থা গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস ২০২২ সালের ৪ঠা ফেব্রুয়ারি জুয়ানকে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছিল। সে সময় তার বয়স ছিল ১১২ বছর ২৫৩ দিন।

আরো পড়ুন: গাজায় ত্রাণকর্মী নিহতের ঘটনায় বাইডেনের নিন্দা

পরিবার ও বন্ধু-স্বজনদের মধ্যে ‘টিও’ নামে পরিচিত জুয়ানের জন্ম ১৯০৯ সালের ২৭শে মে ভেনেজুয়েলার তাচিরা প্রদেশের এল কোবরে শহরে। দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালা থেকে তাচিরার দূরত্ব বেশি নয়। পিতা-মাতার ১০ সন্তানের মধ্যে নবম ছিলেন তিনি। 

পরে বৈবাহিক জীবনে নিজে ১১ সন্তানের পিতা হন তিনি। মৃত্যুর আগে তিনি ৪১ জন নাতি, ১৮ জন নাতির সন্তান এবং ১২ জন নাতির নাতি দেখে গেছেন জুয়ান।

এইচআ/ আই.কে.জে/   

জুয়ান ভিসেনটি পেরেজ প্রবীণ ব্যক্তি গিনেস বুক অব ওয়ার্ল্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250