মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চিকিৎসকদের ধর্মঘটে ব্রিটিশ হাসপাতালগুলোর ক্ষতি ৩০০ কোটি পাউন্ড *** যুক্তরাষ্ট্রের ভেতরে ‘নতুন দেশ’, ন্যাটোকে চ্যালেঞ্জ করা কে এই ‘সুলতান’ *** গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের সপ্তাহব্যাপী কর্মসূচি *** ‘লন্ডনে তারেক রহমানকে ট্রফি দিয়ে ভোটের তারিখ নিয়ে আসেন ড. ইউনূস’ *** আগামী মাসে তেলের দাম বাড়ানোর চিন্তা করবে সরকার: জ্বালানিমন্ত্রী *** বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন শিরীন শারমিন, লালবাগের মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে: ডিবি *** নির্মূলের লক্ষ্যের বছরেই হামের প্রাদুর্ভাব *** সরকারি দলের সংসদীয় সভা বিকেলে *** অসংক্রামক রোগে মৃত্যু বেশি, থেমে নেই সংক্রামক রোগও *** দেশে হঠাৎ কেন হামের প্রাদুর্ভাব

ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা পুতিনের

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৪ অপরাহ্ন, ১৯শে এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইস্টার সানডে উপলক্ষে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা করেছেন। রুশ টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে তিনি এ কথা জানান। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বিবৃতিতে পুতিন বলেন, মস্কোর সময় আজ শনিবার (১৯শে এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে আগামী সোমবার মধ্যরাত পর্যন্ত তার সামরিক বাহিনী ইউক্রেনে ‘সমস্ত সামরিক অভিযান’ বন্ধ রাখবে।

এর আগে পুতিন তার চিফ অব স্টাফ ভ্যালেরি গেরাসিমভের সঙ্গে একটি বৈঠক করেন। এ বৈঠকে তিনি বলেন, মানবিক পরিস্থিতি বিবেচনা করে শনিবার সন্ধ্যা ৬টা (মস্কোর সময়) থেকে সোমবার রাত ১২টা (মস্কো সময়) পর্যন্ত রাশিয়া ইস্টার সানডে যুদ্ধবিরতি ঘোষণা করছে।

পুতিন আরও বলেন, ‘এ সময়ের জন্য আমি সমস্ত সামরিক পদক্ষেপ বন্ধ করার নির্দেশ দিচ্ছি।’

পুতিন জোর দিয়ে বলেন, তার বাহিনীকে যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য প্রস্তুত থাকতে হবে। অর্থাৎ তার বাহিনীর কেউ এ সময়ের মধ্যে যুদ্ধবিরতি লঙ্ঘন করলে শাস্তি পেতে হবে। তবে ইউক্রেন এ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে কী না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এইচ.এস/

ভ্লাদিমির পুতিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250