শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান *** ‘ছেলেরে কই খুঁজব, জঙ্গলে নাকি পানিতে’—নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কুবি শিক্ষকের আহাজারি *** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন *** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল

সিলেট নয়, ঢাকাতেই শুরু বিপিএল

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:১১ অপরাহ্ন, ১লা ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

সিলেট পর্ব দিয়ে এবারের বাংলদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সেটা আর এখন হচ্ছে না। অন্যবারের মতো ঢাকা পর্ব দিয়েই শুরু হচ্ছে দ্বাদশতম বিপিএল। নাম প্রকাশ্যে অনিচ্ছুক বিপিএল গভর্নিং কাউন্সিলের এক সদস্য গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বছরের শেষ সময়টা সিলেট পর্যটন মৌসুম হওয়ায় পর্যাপ্ত হোটেল পাওয়া যাচ্ছে না। তাই আগামী ২৬শে ডিসেম্বর ঢাকায় বিপিএলের প্রথম ম্যাচ হতে যাচ্ছে। 

গভর্নিং কাউন্সিলের এক সদস্য বলেছেন, ‘যেহেতু একটা সমস্যা তৈরি হয়েছে। এ জন্য আমরা মিরপুরেই টুর্নামেন্ট শুরু করব।’

২০১৭ সালের পর বিপিএলের কোনো মৌসুম মিরপুরের পরিবর্তে সিলেটে শুরু হওয়ার যে সম্ভাবনা তৈরি হয়েছিল তা টুর্নামেন্ট শুরুর আগেই শেষ হয়ে গেল। এতে করে বিপিএলের শুরু এক সপ্তাহ পেছানোর পাশপাশি ভেন্যুও পরিবর্তন করতে বাধ্য হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

আগামী ২৬শে ও ২৭শে ডিসেম্বর টানা দুই দিন মিরপুরে খেলা হওয়ার পর এক দিন বিরতি থাকবে বিপিএলে। এরপর ২৯শে ও ৩০শে ডিসেম্বর আবার হবে। আর আগামী ৩রা জানুয়ারি শুরু হবে সিলেট পর্ব।

বাংলদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250