বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ, তদন্ত করবে দুদক *** গভর্নরের নিয়োগ হঠাৎ বাতিল করে সমালোচনার মুখে সরকার *** মার্কিন শুল্ক নিয়ে সতর্ক ঢাকা, দেখেশুনে সিদ্ধান্ত *** মব ‘আতঙ্কে’ সরকারি বাসভবন ছাড়তে ‘অনীহা’ সাবেক উপদেষ্টাদের *** জাপান যাবেন ড. মুহাম্মদ ইউনূস, চলতি মাসেই যমুনা ছাড়বেন *** গভর্নর বদল নিয়ে দিনভর যা হলো *** ‘মবের মাধ্যমে হত্যাকাণ্ডগুলোর জন্য ইউনূস সরকার দায়ী’ *** দ্য হান্ড্রেডে ভারত-পাকিস্তান ‘ঝামেলা’ নিয়ে মুখ খুলল ইংল্যান্ড *** বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর যৌন কেলেঙ্কারিতে তোলপাড় ইতালি *** সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

রাইমার সঙ্গী হয়ে কলকাতার সিনেমায় অভিষেকের অপেক্ষায় অপূর্ব

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৪৮ অপরাহ্ন, ২রা অক্টোবর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব দেশের পাশাপাশি ওপার বাংলায়ও জনপ্রিয়। কলকাতার ‘চালচিত্র’ সিনেমায় অভিনয়ও করেছেন তিনি। এতে তার সঙ্গী হয়েছেন রাইমা সেন ও স্বস্তিকা দত্ত। আগামী ২০শে ডিসেম্বর কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এটি।

‘চালচিত্র’ নামের এই সিনেমা নির্মাণ করেছেন কলকাতার প্রতিম ডি গুপ্ত। সিনেমাটির মাধ্যমে কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক হতে যাচ্ছে অপূর্বর। রহস্যময় একটি চরিত্রে দেখা যাবে তাকে। তা ছাড়াও চারজন পুলিশের চরিত্রে দেখা যাবে টোটা রায় চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী, শান্তনু মাহেশ্বরী এবং ইন্দ্রজিৎ বসুকে।

সিনেমাটি নিয়ে পরিচালক প্রতিম ডি গুপ্ত গণমাধ্যমকে বলেন, শহরে পর পর খুন হতে থাকে। আর খুনের পর মরদেহগুলোকে যেভাবে সাজিয়ে রাখা হয় সেটার সঙ্গে ১২ বছরের পুরোনো একটি কেসের মিল পায় টোটার চরিত্র। সত্যিই কি সেই কেসের সঙ্গে এই কেসের মিল আছে, নাকি তদন্তে নতুন কিছু উঠে আসবে সেটা নিয়েই এই সিনেমা।

সিনেমার অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন রাইমা সেন, স্বস্তিকা দত্ত, ব্রাত্য বসু। রাইমাকে দেখা যাবে টোটার স্ত্রীর চরিত্রে। স্বস্তিকা হবেন শান্তনুর প্রেমিকা।

এর আগে, আশিকুর রহমান পরিচালিত ‘গ্যাংস্টার রিটার্নস’ সিনেমায় অভিনয় করেন অপূর্ব। ২০১৫ সালে মুক্তি পায় সিনেমাটি। এটি ছিল তার প্রথম সিনেমা। এবার দ্বিতীয় সিনেমা দেখার অপেক্ষায় প্রহর গুনছেন অভিনেতার ভক্তরা।

ওআ/কেবি

অপূর্ব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250