বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধানমন্ত্রী তারেক রহমানের নভেম্বরের সফর নিয়ে ঢাকা-দিল্লি আলোচনা *** মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক *** মানবাধিকার সুরক্ষা প্রশ্নে কথা রাখতে পারেনি বিএনপি: হিউম্যান রাইটস ওয়াচ *** রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে প্রধানমন্ত্রীর ৫ দফা প্রস্তাব *** জাতিসংঘ সাধারণ পরিষদের মূল অধিবেশনে ভাষণ বলে ইউনূসকে নিয়ে মিথ্যাচার *** ফুটেজে সম্পৃক্ততা পেয়ে সেই কিশোরকে হেফাজতে নিয়েছে পুলিশ *** বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: গতকাল আটক সেই কিশোরের নাম নেই মামলায় *** আওয়ামী লীগ আমলের ‘দুর্নীতির’ তদন্তের সুপারিশ সংসদীয় কমিটির *** শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে গুপ্ত বাহিনী: রিজভী *** আগেভাগেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ঝাঁপ শুরু, ট্রাম্পের পর কে

সংরক্ষিত নারী আসনে ভোট: আওয়ামী লীগ পাচ্ছে ৪৮, জাপা ২

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:০৯ অপরাহ্ন, ৩১শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগ পাচ্ছে ৪৮টি এবং জাতীয় পার্টি (জাপা) পাচ্ছে দু্ইটি আসন। জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

বুধবার (৩১শে জানুয়ারি) নির্বাচন ভবনে সাংবাদিকদের এমন তথ্য জানিয়েছেন তিনি।

হুইপ বলেন, সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগ পরিবারের সন্তানদের বেশি গুরুত্ব দেয়া হবে। ৬২ জন স্বতন্ত্র সংসদ সদস্যদের সমর্থনে আওয়ামী লীগের ৪৮ নারী নতুন করে সংরক্ষিত আসনের সংসদ সদস্য হতে পারেন। বাকি দুজন জাতীয় পার্টি থেকে হতে পারেন।

জাতীয় সংসদের হুইপ বলেন, সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগ পরিবারের সন্তান, নারী আওয়ামী লীগ, সহযোগী সংগঠন ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার নেত্রীরা বেশি গুরুত্ব পাবেন। আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের স্বতন্ত্র এমপিরা সমর্থন দেবেন বলে জানান দলটির সাংগঠনিক সম্পাদক।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দ্বাদশ সংসদের ৬২ জন স্বতন্ত্র সংসদ সদস্য রয়েছেন। সেই হিসেবে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের প্রার্থী হবেন ৪৮ জন। বাকি দুজন হবেন জাতীয় পার্টির।

এসময় সেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, আওয়ামী লীগের উপ দফতর সম্পাদক সায়েম খান।

প্রসঙ্গত, ২০০৪ সালের সংবিধানের চতুর্দশ সংশোধনীর মাধ্যমে সংসদে কোনো দলের কতজন প্রতিনিধি রয়েছেন, তার আনুপাতিক হারে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নির্বাচিত করার বিধান অন্তর্ভুক্ত করা হয়। সে হিসেবে একটি রাজনৈতিক দলের যদি ৬ জন এমপি থাকেন, তা হলে ওই দল থেকে ১ জন প্রার্থী সংরক্ষিত নারী আসনের এমপি হবেন। সংরক্ষিত নারী আসনের এমপি নির্বাচিত হন জাতীয় নির্বাচনে ৩০০ আসনে বিজয়ী হওয়া এমপিদের ভোটের মাধ্যমে।

ওআ/

আওয়ামী লীগ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নভেম্বরের সফর নিয়ে ঢাকা-দিল্লি আলোচনা

🕒 প্রকাশ: ০২:৫৪ পূর্বাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক

🕒 প্রকাশ: ০২:১৩ পূর্বাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

মানবাধিকার সুরক্ষা প্রশ্নে কথা রাখতে পারেনি বিএনপি: হিউম্যান রাইটস ওয়াচ

🕒 প্রকাশ: ০১:৫১ পূর্বাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে প্রধানমন্ত্রীর ৫ দফা প্রস্তাব

🕒 প্রকাশ: ১২:৪২ পূর্বাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সাধারণ পরিষদের মূল অধিবেশনে ভাষণ বলে ইউনূসকে নিয়ে মিথ্যাচার

🕒 প্রকাশ: ১০:২৭ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250