শনিবার, ১২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩ সেপ্টেম্বর আদালতে আসলে কাকে রূপার ছেলে বলা হলো? *** শেষকৃত্যের আগে পুলক চ্যাটার্জির পাওনা কি পরিশোধ করবে সমকাল? *** সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহনন, লিখে গেছেন ৫ চিঠি *** বরিশালে পত্রিকা কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ *** ফিলিস্তিনিদের হত্যায় ইসরায়েলের গোপন পদ্ধতি কী, প্রামাণ্যচিত্রে যা উঠে এসেছে *** দাফন নাকি দাহ, ধর্মীয় পরিচয় নিয়ে মা–বাবার টানাটানিতে হিমঘরে লাশ *** দিল্লি সফরে রাশিয়া থেকে ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর বৈশিষ্ট্য কী *** আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে *** ভারতের সঙ্গে শেখ হাসিনার করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার *** গ্যাস-বিদ্যুৎ সংকট লংমার্চে মিটলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী

বিচারকদের নিরাপত্তায় কোর্ট সিকিউরিটি ফোর্স গঠনের দাবি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:৪৬ অপরাহ্ন, ২৯শে জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে আদালতে বিচারকদের নিরাপত্তার স্বার্থে সুপ্রিম কোর্টের নিয়ন্ত্রণ ও অধীনে পৃথক কোর্ট সিকিউরিটি ফোর্স (সিএসএফ) গঠনের দাবি জানিয়েছে।

অধস্তন আদালতের বিচারকদের সংগঠন জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রচার সম্পাদক মো. মোস্তানছির রহমানের করা স্বাক্ষরিত এক সংবাদ  বিজ্ঞপ্তিতে বুধবার (২৯শে জানুয়ারি) এমন দাবি জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে পঞ্চগড় আদালতে সংঘটিত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান বিচারকরা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মানুষের ন্যায়বিচার প্রাপ্তির শেষ আশ্রয়স্থল বিচার বিভাগ এবং একটি রাষ্ট্রের সভ্যতার মাপকাঠি। বিচার বিভাগের স্বাধীনতা ও মর্যাদা নিশ্চিত করা নির্বাহী বিভাগের পবিত্র দায়িত্ব। বর্তমান অন্তর্বর্তী সরকার ও সুপ্রিম কোর্ট একটি কার্যকর ও স্বাধীন বিচারবিভাগ প্রতিষ্ঠায় বদ্ধপরিকর।

এতে বলা হয়, ‘এ লক্ষ্যে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ আইন প্রণয়ন, পৃথক বিচার বিভাগীয় সচিবালয় গঠন এবং স্থায়ী আর্টনি সার্ভিস প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব পদক্ষেপের মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতা ও মর্যাদা রক্ষা করে জনগণের ন্যায়বিচার প্রাপ্তির স্বপ্ন বাস্তবায়ন হবে বলে আমরা আশা করছি।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিচার বিভাগের সংস্কার যখন চলমান, ঠিক সেই মুহূর্তে আমরা বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা লক্ষ্য করেছি। যা একটি স্বাধীন বিচার বিভাগের জন্য হুমকিস্বরূপ।

সারাদেশের আদালতগুলোতে বিচারকদের স্বাধীনভাবে বিচারিক কাজ করার পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সব জেলা আদালত চত্বর ও বিচারকদের নিরাপত্তার স্বার্থে সুপ্রিম কোর্টের নিয়ন্ত্রণ ও অধীনে পৃথক কোর্ট সিকিউরিটি ফোর্স (সিএসএফ) গঠনের দাবি বিজ্ঞপ্তিতে  জানানো হয়।

হা.শা./কেবি


আদালত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250