সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ এক হতে পারে, এমপিদের সতর্ক করলেন তারেক রহমান *** অপকর্মে জড়ালে নেতা-এমপি-মন্ত্রী কারও ছাড় নেই: প্রধানমন্ত্রী *** দিল্লিতে বিমসটেকের প্রথম বৈঠক, যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী *** ‘প্রতারক’ দুয়োর জবাব মাঠেই দিল ম্যানসিটি *** সৌদি আরবের বিমানবন্দরে আবারও হুতিদের হামলা, টার্মিনালে আগুন *** রিয়াদ বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা: আটকা পড়েছেন অন্তত ৫০০ বাংলাদেশি যাত্রী *** ‘লড়াই মাত্র শুরু’—দেশজুড়ে আন্দোলনের ঘোষণা ককরোচদের *** শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয় *** রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী *** সৌদিতে মক্কা-মদিনার বাইরে নতুন হামলার হুমকি হুতিদের

বর্ষাকালে পুঁইশাকের চারা তৈরি করবেন যেভাবে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২০ অপরাহ্ন, ২৯শে জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশে পুঁইশাক খুবই জনপ্রিয়। এই শাক সারাবছরই দেশের হাট-বাজারে বিক্রি হয়। আমাদের দেশে সাধারণত সবুজ ও লাল ধরনের পুঁইশাক পাওয়া যায়। বাড়ির আশপাশে, ভবনের ছাদে বা পতিত জমিতেও পুঁইশাক চাষ করা যায়। এটি চাষের আগে চারা তৈরি করে নিতে হয়।

পুঁইশাকের চারা তৈরির ক্ষেত্রে সারিতে বুনলে প্রতি শতকে ৮-১০ গ্রাম বীজ লাগে। ছিটিয়ে বুনলে বীজের পরিমাণ বেশি লাগে। পুঁইশাকের বীজ বপনের জন্য ১৮ থেকে ২০ সেন্টিগ্রেড তাপমাত্রা প্রয়োজন। তাই শীতের সময় যখন তাপমাত্রা কম থাকে সেই সময় বীজ বপন করা ভালো। তবে সারাবছরই চাষ করা যায়।

সাধারণত গ্রীষ্মকাল এবং বর্ষাকালে পুঁইশাকের চাষ ভালো হয়। বীজ ২৪ ঘণ্টা পানিতে ভিজিয়ে রেখে পরে জমিতে বুনতে হয়। কখনো কখনো বেডে চারা তৈরি করা যায়। ফেব্রুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত চারা তৈরির জন্য বেডে বা পলিব্যাগে বীজ বুনতে হয়।

আরও পড়ুন: পাট গাছ থেকে ভালো আঁশ পেতে যা করণীয়

চারা দুই সপ্তাহের হলে সেগুলো তুলে মূল জমিতে লাগানো যায় বা ফাঁকা জায়গা পূরণ করা যায়। সারিতে বুনলে প্রতি শতকে ৮-১০ গ্রাম ও হেক্টর প্রতি ১.৫-২.৫ কেজি বীজ লাগে। বীজ বোনার আগে জমির আগাছা পরিষ্কারের পর ৫ থেকে ৬টি চাষ ও মই দিয়ে জমির মাটি উত্তম রূপে তৈরি করতে হয়।

পুঁইশাকের চারা উৎপাদন করে ১৫-২০ দিনের চারা জমিতে লাগানো যায়। পুঁইশাকের চারা রোপণের জন্য সারি থেকে সারি ১ মিটার এবং প্রতি সারিতে ৫০ সেন্টিমিটার দূরে দূরে চারা রোপণ করতে হয়। চারা রোপণের পর খাওয়ার উপযোগী হলে লতা কেটে নিতে হয়।

এসি/ আই.কে.জে/

বর্ষাকাল পুঁইশাক চাষ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250