মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

ইলন মাস্কের স্টারলিংক সেবায় বিশ্বজুড়ে বিভ্রাট

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৯ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৫

#

ইলন মাস্কের মালিকানাধীন স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা স্টারলিংক বিশ্বজুড়ে সাময়িক বিভ্রাটের শিকার হয়েছে। আজ সোমবার (১৫ই সেপ্টেম্বর) স্টারলিংকের ওয়েবসাইটে একটি নোটিশে এই বিভ্রাটের কথা নিশ্চিত করা হয়।

নোটিশে বলা হয়েছে, স্টারলিংক বর্তমানে পরিষেবা বিভ্রাটের সম্মুখীন হয়েছে। আমাদের দল বিষয়টি খতিয়ে দেখছে। তবে এ বিষয়ে আর বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি।

সেবা বিভ্রাট ট্র্যাকিং ওয়েবসাইট ডাউনডিটেক্টর-এর প্রতিবেদন অনুযায়ী, আমেরিকার প্রায় ৪০ হাজারের বেশি ব্যবহারকারী এই বিভ্রাটে প্রভাবিত হয়েছেন। এই ব্যবহারকারীদের মধ্যে ৬০ শতাংশ ইন্টারনেট সমস্যা, ৩৯ শতাংশ সম্পূর্ণ ব্ল্যাকআউট এবং ১ শতাংশ ধীর গতির ইন্টারনেট পাওয়ার অভিযোগ করেছেন।

আমেরিকার ভার্জিনিয়া, লুইজিয়ানা, ইন্ডিয়ানা এবং ওয়াশিংটন অঙ্গরাজ্যের পাশাপাশি আন্তর্জাতিকভাবে কলম্বিয়ার মতো স্থানেও বিভ্রাটের খবর পাওয়া গেছে। কিছু ব্যবহারকারী জানিয়েছেন, কয়েক মিনিটের জন্য পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকলেও পরে সংযোগ ফিরে আসে।

স্টারলিংক হলো স্পেসএক্স পরিচালিত একটি স্যাটেলাইট ইন্টারনেট কনস্টেলেশন, যা পৃথিবীর নিম্ন কক্ষপথের স্যাটেলাইটগুলোর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চল ও সংঘাতপূর্ণ এলাকাগুলোতে ইন্টারনেট পরিষেবা সরবরাহ করে। এই ঘটনা সম্পর্কে বার্তা সংস্থা রয়টার্সের পক্ষ থেকে জানতে চাওয়া হলে স্পেসএক্স তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

জে.এস/

ইলন মাস্ক তথ্যপ্রযুক্তি স্যাটেলাইট স্টারলিংক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250