শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খুলনায় ‘ভাত চুরি করে খাওয়ার অভিযোগে’ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা *** মুঠোফোনের জন্যই অপ্রতিমকে হত্যা: পুলিশ *** পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার *** রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ *** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার *** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান *** ‘ছেলেরে কই খুঁজব, জঙ্গলে নাকি পানিতে’—নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কুবি শিক্ষকের আহাজারি *** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ

দেশবাসীকে নিয়ে ‘মার্চ ফর গাজা'য় অংশ নেবেন মাহমুদউল্লাহ

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৩৩ অপরাহ্ন, ৭ই এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনে নির্বিচারে পাখির মতো মানুষ মারছে দখলদার ইসরায়েল। সারা বিশ্বে আজ সোমবার (৭ই এপ্রিল) পালিত হয় ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’। ক্রীড়াবিদরা ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে পাশে দাঁড়াচ্ছেন। বাংলাদেশের ক্রিকেটাররাও একের পর এক পোস্ট করছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। মুশফিক-মাহমুদউল্লাহদের মন কাঁদছে গাজাবাসীদের জন্য।

রোববার রাতে মাহমুদউল্লাহ রিয়াদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ফিলিস্তিনের মানুষদের পক্ষে একটি পোস্ট করেছিলেন। এরই ধারাবাহিকতায় এবার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সোমবার বিকেলে গাজাবাসীর পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়ে দেশবাসীকে ‘মার্চ ফর গাজা'য় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

দেশবাসীকে নিয়ে ‘মার্চ ফর গাজা'য় অংশ নেবেন মাহমুদউল্লাহ। একটি ভিডিও বার্তায় আগামী শনিবার 'মার্চ ফর গাজা' কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে সাবেক বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আসসালামু আলাইকুম। আগামী ১২ই এপ্রিল (শনিবার) বিকেল ৩টায় ঢাকার শাহবাগ থেকে মানিক মিয়া অ্যাভিনিউ অভিমুখে মার্চ ফর গাজা শিরোনামে একটি কর্মসূচি আয়োজিত হতে যাচ্ছে। আসুন, আমরা সবাই মিলে সর্বস্তরের মানুষ এ বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করি এবং ফিলিস্তিনবাসীর প্রতি আমাদের পূর্ণ সমর্থন পুরো বিশ্বকে জানিয়ে দিই।’

এর আগে মাহমুদউল্লাহ ফেসবুক পোস্টে লেখেন, ‘হে আল্লাহ, দয়া করে সাহায্য করুন। হে রাহমানুর রহিম, দয়া করে সাহায্য করুন। হে আল্লাহ, আপনি আমাদের রক্ষাকর্তা। দয়া করে তাদের রক্ষা করুন এবং বিজয়ী বানিয়ে দিন। আমিন। হে রব, এটা সহ্য করা যাচ্ছে না। আপনি আল-আহাদ, আপনি আস-সামাদ। হে আল্লাহ, দয়া করে রক্ষা করুন।’

এইচ.এস/

মাহমুদউল্লাহ রিয়াদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250