রবিবার, ১লা নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আপনার বাবা হৃদরোগী, মারা যেতে পারেন’, চাঁদা দাবিতে হুমকি দেওয়া বড় সাজ্জাদের সহযোগী গ্রেপ্তার *** হেরেই চলেছে ম্যানচেস্টার ইউনাইটেড *** আলোচনা চায় যুক্তরাষ্ট্র, চিঠি দিয়েছে ইরানকে: আব্বাস আরাগচি *** আর্থিক খাতে সংস্কারে বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক *** আওয়ামী লীগের নেতারা দেশে আসা শুরু করেছেন: মির্জা আব্বাস *** প্রকাশ্যে পত্রিকার কপি ছেঁড়া কী অপরাধ *** ফেসবুক লাইভে আমার দেশ-এর কপি ছিঁড়লেন রাশেদ *** আসাদুজ্জামান নূরের এলাকায় জুলাই-আগস্টে কেউ নিহত হননি, তিনি কীভাবে হত্যায় ‘প্ররোচনা’ মামলার আসামি *** জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী *** স্বাধীনতাবিরোধী জামায়াত ঠিক করে দিতে পারে না কে মুক্তিযোদ্ধা, কে নন: ২৮ বিশিষ্টজনের বিবৃতি

সাবেক মন্ত্রী আব্দুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ৬ই অক্টোবর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আব্দুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

রোববার (৬ই অক্টোবর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফারজানা ইয়াসমিন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের কোর্ট ইন্সপেক্টর আমির হোসেন  গণমাধ্যমকে  এ তথ্য জানিয়েছেন। 

এদিন দুদকের উপপরিচালক মো. আনোয়ারুল হক তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

এসময় দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর শুনানি করেন। শুনানি শেষে আদালত এ আদেশ দেন। 

আবেদনে বলা হয়েছে, মো. আব্দুর রহমানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতপূর্বক নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগটির অনুসন্ধান চলমান রয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি মো. আব্দুর রহমান দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমন রহিত করা প্রয়োজন।

ওআ/কেবি

নিষেধাজ্ঞা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250