বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মূল আসামিকে আড়াল করায় স্বজনদের ক্ষোভ, জানেন না আপসের বিষয়ও *** জাতিসংঘে শুক্রবার ভোররাত ৩টায় বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বিকাশ, রবিসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন *** সংবাদমাধ্যমের হোয়াইট হাউসে প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞা ঠেকিয়ে দিলেন আদালত *** ‘নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া অবজ্ঞা দূর হবে না’ *** বেহেস্তের টিকিট বিক্রিকারীরা ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী *** বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের চাপের মুখে বাংলাদেশ—ইউনূস আমলের অসম চুক্তি থেকে মার্কিন পণ্য কেনার দায় *** আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের মামলা *** জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি

বাণিজ্য মেলায় প্রতারণা করলে স্টল বরাদ্দ বাতিল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০৩ অপরাহ্ন, ২০শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৮তম আসর শুরু হচ্ছে রোববার (২১শে জানুয়ারি) থেকে। এবারের মেলায় দর্শনার্থীদের প্রতারিত হওয়ার সুযোগ থাকবে না, এরপরও প্রতারণা করা হলে স্টল বরাদ্দ বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

শনিবার (২০শে জানুয়ারি) পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবেশন সেন্টারে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৪ (ডিআইটিএফ) উপলক্ষে সার্বিক বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন হুঁশিয়ারি দেন তিনি।

আহসানুল ইসলাম টিটু বলেন, বাণিজ্য মেলায় ভোক্তা অধিদপ্তরসহ একাধিক মনিটরিং জোরদার থাকবে। প্রতারণার সুযোগ নেই, তবে প্রতারণার প্রমাণ পেলে স্টল বরাদ্দ বাতিল হবে।

মেলায় আসার জন্য মেট্রোরেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করা হবে উল্লেখ করে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, পরিবহনে যোগাযোগের হাব হিসেবে থাকবে ফার্মগেট। সেখান থেকে দর্শনার্থীরা যাতায়াত করবেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ। তিনি বলেন, পূর্বাচলে মেলা প্রাঙ্গণে নতুন করে বাকি কাজ শেষের লক্ষ্যে প্রকল্পের ডিজাইন করা হয়েছে। অতীতের বিভিন্ন সমস্যাও সমাধান করা হয়েছে।

আরও পড়ুন: বাণিজ্য মেলা শুরু হচ্ছে রোববার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রাস্তার ভোগান্তি না থাকায় এবার ক্রেতা দর্শনার্থীরা স্বাচ্ছন্দ্যের সঙ্গে যাতায়াত করতে পারবেন বলে আশা প্রকাশ করে তিনি বলেন, এবার উন্নত আধুনিকতার সঙ্গে মাসব্যাপী বাণিজ্য মেলা উপভোগ করতে পারবেন আগতরা।

মেলায় এবার বিভিন্ন ক্যাটাগরির প্যাভিলিয়ন ও স্টলের সংখ্যা ৩৫১টি। এ ছাড়া দুই হলে ১৭৪টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। একই সঙ্গে থাকছে রেস্তোরাঁ, মসজিদ, ব্যাংক, এটিএম বুথ, শিশু পার্ক, মা ও শিশু কেন্দ্র।

আরও জানানো হয়েছে, এ বছর বাড়ানো হয়েছে বাসের সার্ভিস রুট। ফার্মগেট থেকে মেলা পর্যন্ত দর্শনার্থীদের নিয়ে যাতায়াত করবে বিআরটিসি পরিবহন।

এসকে/ 

প্রতারণা বাতিল বাণিজ্য প্রতিমন্ত্রী বাণিজ্য মেলা স্টল বরাদ্দ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মূল আসামিকে আড়াল করায় স্বজনদের ক্ষোভ, জানেন না আপসের বিষয়ও

🕒 প্রকাশ: ০৮:০৫ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে শুক্রবার ভোররাত ৩টায় বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৭:৫৪ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের শাখাসমূহ নিয়ে ডাচ-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত

🕒 প্রকাশ: ০৭:৫৩ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

বিকাশ, রবিসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন

🕒 প্রকাশ: ০৭:৪৬ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

সংবাদমাধ্যমের হোয়াইট হাউসে প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞা ঠেকিয়ে দিলেন আদালত

🕒 প্রকাশ: ০৭:২৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250