শনিবার, ৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বঙ্গবন্ধুর ভাষণ ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ: মাহফুজ আনাম *** এবারও ভিন্ন আবহে এল ঐতিহাসিক ৭ই মার্চ *** বিএনপিকে ‘খুশি’ রেখে মেয়াদ পূর্ণ করতে চান রাষ্ট্রপতি সাহাবুদ্দিন *** বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর *** এশিয়াজুড়ে তীব্র জ্বালানি উদ্বেগ *** ইরানে হামলার প্রথম ১০০ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭০ কোটি ডলার *** জাতিসংঘে বাংলাদেশের প্রার্থীকে কূটনীতিকদের সমর্থন দিতে আহবান প্রধানমন্ত্রীর *** ‘অবৈধ গণভোট আয়োজনের জন্য বিচারের মুখোমুখি হতে পারেন সিইসি’ *** ‘ড. ইউনূসের আমলের সব কিছুর তাকে দায়ী করা যাবে না কেন’ *** ইরান যুদ্ধের খরচ নিয়ে উদ্বেগ খোদ যুক্তরাষ্ট্রে

ডেঙ্গুতে মাকে হারিয়েছি, আর কেউ যেন না হারায়: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:২৮ অপরাহ্ন, ৭ই মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, ডেঙ্গুতে নিজের মাকে হারিয়েছি, আর কারও মা যেন না হারায় সে জন্য কাজ করব।

মঙ্গলবার (৭ই মে) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ২০২৪ সালের ডেঙ্গু বিষয়ে প্রস্তুতি নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু নিয়ে আমার চিন্তা আছে। আমি কাজ করব, যাতে আর কারও মা এতে মারা না যায়। সব রোগের ক্ষেত্রেই সবচেয়ে বড় বিষয় হচ্ছে যাতে রোগটি কারও হওয়ার আগেই প্রতিরোধ করা যায়। মানুষের ডেঙ্গু যাতে না হয়, সেই ব্যবস্থা নিতে হবে। মশা নির্মূলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় ও সিটি করপোরেশন এবং যে ঘরে মানুষ থাকে সেখানকার সবাইকেই সচেতন থাকতে হবে।

ডা. সামন্ত লাল সেন বলেন, আমরা ডেঙ্গু প্রতিরোধে ইতোমধ্যে অনেক আলোচনা করেছি। আমি নির্দেশনা দিয়েছি, যাতে ডেঙ্গুর সময় কোনোভাবেই স্যালাইন সংকট দেখা না দেয় এবং স্যালাইনের দামও না বাড়ে।

তিনি বলেন, হাসপাতালগুলোকে খালি রাখার ব্যবস্থা করার নির্দেশনা দেওয়া হয়েছে। পরে সার্জারি করার মতো রোগীদের ভর্তি না করিয়ে চিকিৎসা দিতে হবে এবং যাদের প্রয়োজন তাদের ভর্তি করা হবে।

ডেঙ্গু শনাক্তকরণে দেশীয় কিট উদ্ভাবনকে সাধুবাদ জানিয়ে মন্ত্রী বলেন, ডিজি ড্রাগ থেকে এই কিট অনুমোদন পেলে স্বাস্থ্যসেবা বিভাগ সহজলভ্যভাবে ও স্বল্প খরচে ব্যাপকভাবে বাজারজাতকরণের উদ্যোগ নেবে।

ব্র্যাক চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেডিকেল এন্টোমলজি বিভাগের অধ্যাপক ড. কবিরুল বাশার, বিআরআইসিএম’র মহাপরিচালক ডা. মালা খান প্রমুখ উপস্থিত ছিলেন।

ওআ/

ডেঙ্গু স্বাস্থ্যমন্ত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250