বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে *** জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান *** বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ *** ৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে *** মূল আসামিকে আড়াল করায় স্বজনদের ক্ষোভ, জানেন না আপসের বিষয়ও *** জাতিসংঘে শুক্রবার ভোররাত ৩টায় বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বিকাশ, রবিসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন *** সংবাদমাধ্যমের হোয়াইট হাউসে প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞা ঠেকিয়ে দিলেন আদালত *** ‘নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া অবজ্ঞা দূর হবে না’

দুর্নীতিকে না বলার মানসিকতা গড়ে তুলতে হবে: দুদক কমিশনার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫৯ অপরাহ্ন, ১৩ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী বলেছেন, ‘একটা প্রতিষ্ঠান দুর্নীতিমুক্ত করতে হলে নিজেকে অন্যের ওপর থেকে নির্ভরশীলতা সম্পূর্ণভাবে প্রত্যাহার করতে হবে।’ তিনি বলেন, ‘একজন বিচারক যেমন নাজির বা পেশকারের ওপর নির্ভরশীল হবেন না, ঠিক তেমনি একটি প্রতিষ্ঠানের প্রধানও অন্যদের ওপর নির্ভরশীল হবেন না। যদি নির্ভরশীল হন তাহলে সেই শক্তিটা থাকবে না, যে শক্তি দিয়ে মন্দ কাজকে বারণ করবেন।’

সোমবার (১৩ই অক্টোবর) সকালে দুর্নীতি দমন কমিশন (দুদক) পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের আয়োজনে ঝালকাঠি জেলা প্রশাসক ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় ঝালকাঠি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুদক কমিশনার আরও বলেন, ‘আমরা ভালো কাজের আদেশ দেব, মন্দ কাজের বাধা দেব, মন্দকে না বলব। যেকোনো ধরনের দুর্নীতিকে না বলার মানসিকতা গড়ে তুলতে হবে।’

তিনি আরও বলেন, ‘যে টাকা ঘুষ দিয়ে সরকারি চাকরি নিতে হবে, সেই টাকা দিয়ে ব্যবসা করুন। তাহলে বেতনের চেয়ে ভালো কিছু করতে পারবেন। দুর্নীতি প্রত্যাখ্যানের মানসিকতা স্কুল, কলেজ, অফিস, আদালতসহ সবখানেই গড়ে তুলতে হবে। তাহলেই সমাজে শান্তি ফিরে আসবে।’

গণশুনানিতে সভাপতিত্ব করেন ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আকতার হোসেন, ঝালকাঠির পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় এবং দুদকের বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. মোজাহার আলী সরদার।

গণশুনানিতে জেলার ২৯টি সরকারি দপ্তরের বিরুদ্ধে সাধারণ মানুষ শতাধিক অভিযোগ করেন। এর মধ্যে দুদকের তফসিলভুক্ত ৭৪টি অভিযোগের শুনানি করা হবে। কিছু অভিযোগের বিষয়ে দুদক সরাসরি অনুসন্ধান করবে এবং কিছু অভিযোগের তাৎক্ষণিক সমাধান দেওয়া হবে বলে জানা গেছে।

জে.এস/

দুদক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ১০:২১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান

🕒 প্রকাশ: ১০:০৩ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ

🕒 প্রকাশ: ০৯:৫৬ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে

🕒 প্রকাশ: ০৮:৩১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250