মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কবি নজরুলের নাম বাদ দিয়ে সাইফুর রহমানের নামে সিলেট অডিটরিয়ামের নতুন নামকরণ *** স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কি না, জানালেন প্রতিমন্ত্রী *** জুলাই সনদ ও গণভোট নিয়ে আদেশ আজ *** ইরানে হামলার বিপক্ষে যুক্তরাষ্ট্রের ৭৫ শতাংশ মানুষ: রয়টার্সের জরিপ *** প্যারিসে বিচারের মুখে ৩ নারীকে ধর্ষণে অভিযুক্ত ইসলামি চিন্তাবিদ *** নতিস্বীকার করবে না ইরান *** কথা থাকলেও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হয়নি মোহন রায়হানকে *** ইরানে ‘বড় হামলা’ এখনো শুরুই হয়নি—সিএনএনকে ট্রাম্প *** ইরানে হামলায় অংশ নেবে না যুক্তরাজ্য: স্টারমার *** ইরানে হামলার জন্য ট্রাম্পকে উসকানির অভিযোগ অস্বীকার করল সৌদি আরব

এনজিওর নিবন্ধন প্রক্রিয়া সহজ হওয়া জরুরি : রিজওয়ানা হাসান

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪৬ অপরাহ্ন, ১৩ই নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

এনজিওর নিবন্ধন প্রক্রিয়া সহজ হওয়া জরুরি বলে উল্লেখ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। মঙ্গলবার (১২ই নভেম্বর) রাজধানীতে ব্র্যাক আয়োজিত বাংলাদেশ-আমেরিকা মৈত্রী প্রকল্পের প্রথম অনুদান প্রদান অনুষ্ঠানে এ অভিমত ব্যক্ত করেন তিনি।

রিজওয়ানা হাসান বলেন, এনজিওর কাজের ক্ষেত্রে আমাদের সরকারি পর্যায়ে অনেক প্রতিবন্ধকতা আছে। এনজিওর কাজের ক্ষেত্রে রেজিস্ট্রেশন লাগে, কিন্তু লোকাল লেভেলে যারা কাজ করেন, তাদের যদি প্রমোট না করতে দেন তাহলে রেজিস্ট্রেশনের বেড়াজালে আটকে পড়বে এনজিওগুলো।

আরও পড়ুন: দক্ষিণ এশিয়ায় জলবিদ্যুৎ গ্রিড তৈরির আহবান ড. ইউনূসের

তিনি বলেন, এনজিওর ভেরিফিকেশন প্রসেস অনেক দীর্ঘ। এনজিওর নিবন্ধন প্রক্রিয়া সহজ হওয়া জরুরি। শুধু শুধু স্থানীয় এনজিওগুলোকে আষ্টেপৃষ্ঠে বাধা দিয়ে তো আসলে লাভ নেই। যেসব এনজিও আছে, নিজেদের কাজের সুবিধার্থে তাদের ঐকমত্যে আসা জরুরি বলেও মন্তব্য করেন এ উপদেষ্টা।

এসি/ আই.কে.জে/

রিজওয়ানা হাসান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250