শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর *** ‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’ *** জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী *** কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা *** কক্সবাজার নিয়ে বিপদে সরকার, উন্নয়নে বাধা হয়ে দাঁড়িয়েছে একটি সংস্থা: শাহে আলম *** মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর-লুট: পুলিশের অবহেলা তদন্তে কমিটি, প্রতিবেদন দিতে হবে আজই *** হরমুজ খুলে দিতে ইরানের সাত দিনের শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করলেন ট্রাম্প *** হরমুজ প্রণালি খুলতে ‘নতুন পরিকল্পনায়’ সর্বোচ্চ নেতার সমর্থন: ইরানের প্রেসিডেন্ট *** ‘একাত্তরের বীর মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ’-এর আত্মপ্রকাশ: একাত্তর-চব্বিশ মুখোমুখি না করার দাবি *** আবু জাফর সূর্যকে আটকের নিন্দা, দ্রুত মুক্তির দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের

সন্ধান মিললো, পান খেয়েই সব ভুলে গিয়েছিলেন প্রীতি!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:২৬ অপরাহ্ন, ৩০শে মে ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রীতি খন্দকার হালিমার সন্ধান মিলেছে। নিখোঁজের প্রায় ৪০ ঘণ্টা পর বৃহস্পতিবার সকালে তিনি নারায়ণগঞ্জের হাইওয়ে থানা পুলিশের কাছে গিয়ে সাহায্য চান। এ সময় তিনি অপহরণ ও ছিনতাইয়ের শিকার হয়েছিলেন বলে দাবি করেন।

বৃহস্পতিবার (৩০শে মে) বিকেলে স্বামী মাসুদ খন্দকারের মুঠোফোনে প্রীতি খন্দকার হালিমার সঙ্গে কথা হলে তিনি বিষয়টি গণমাধ্যমকে জানান। বিকেল সাড়ে ৪টার দিকে স্বামীসহ তিনি নারায়ণগঞ্জ থেকে বিজয়নগরের উদ্দেশে রওনা হয়েছেন। বিজয়নগর থানা পুলিশও তাদের সঙ্গে রয়েছে।

প্রীতি খন্দকার বলেন, গত মঙ্গলবার দুপুরে বিজয়নগরের হরষপুর এলাকায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় দুই নারী এসে মাদরাসায় যাওয়ার কথা বলেন। আমাকে একটি পান খেতে দেওয়া হয়। পান খাওয়ার পর থেকেই আমার কিছু মনে নেই। 

তার দাবি, বৃহস্পতিবার সকালে একটি কালো গাড়ি থেকে তাকে নামিয়ে দেওয়া হয়। এ সময় তিনি জানতে পারেন এটি নারায়ণগঞ্জ। পরে তিনি পুলিশের সহযোগিতা চান। পুলিশের মাধ্যমে তিনি স্বামীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন।

প্রীতির স্বামী মাসুদ খন্দকার অভিযোগ করেন, অপহরণ করার পর তার স্ত্রীকে নানাভাবে হুমকি দেওয়া হয়। অপহরণকারীরা তার পরিবার সম্পর্কে সব কিছু জানে। তারা (অপহরণকারীরা) প্রীতির কাছ থেকে টাকা ও স্বর্ণ নিয়ে গাড়ি থেকে রাস্তায় ফেলে রেখে যায়। পুলিশের সহায়তায় প্রীতি রক্ষা পেয়েছে। তাকে বাড়িতে নিয়ে আসা হচ্ছে।

এর আগে বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম গণমাধ্যমকে জানান, প্রীতির খোঁজ পাওয়ার বিষয়টি তারা সকালে শুনতে পান। পরে নারায়ণগঞ্জে পুলিশ পাঠানো হয়। 

ওআ/  আই.কে.জে


উপজেলা নির্বাচন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর

🕒 প্রকাশ: ০৯:৫০ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’

🕒 প্রকাশ: ০৯:৪৪ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০৯:৩২ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা

🕒 প্রকাশ: ০৯:০৬ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

কক্সবাজার নিয়ে বিপদে সরকার, উন্নয়নে বাধা হয়ে দাঁড়িয়েছে একটি সংস্থা: শাহে আলম

🕒 প্রকাশ: ০৮:৪৮ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250