বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের মামলা *** জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি *** রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি *** সারাদিনই থেমে থেমে বৃষ্টির আভাস, কমবে কাল থেকে *** কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, এক রাতে আটক ৬২৪ *** বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহতের ঘটনায় গ্রেপ্তার কিশোরকে আদালতে পাঠাল পুলিশ *** মাদক-জুয়া প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের *** ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর *** দ্বিতীয়বার পাসপোর্ট হারালে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা

আপনাকে সিজদা দিতে হবে বাংলাদেশের জনগণের প্রতি: প্রধান উপদেষ্টাকে নাসীরুদ্দীন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৩৯ পূর্বাহ্ন, ১৭ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘বাংলাদেশের মানুষ উনার চোখে পড়ে না। উনার লন্ডন যেতে হয়। লন্ডনে গিয়ে সেজদা দিয়েছেন। সেজদার মাধ্যমে উনি আদেশ পেয়েছেন এবং সেখানে একটা প্রেসের মধ্যে জানিয়েছেন বাংলাদেশে ফেব্রুয়ারিতে ইলেকশন হতে হবে। কোন সংবিধানের অধীনে, এটা ঠিক হয় নাই। আপনার সিজদা দিতে হবে বাংলাদেশের জনগণের প্রতি।’

শনিবার (১৬ই আগস্ট) রাজধানীর বাংলামোটরে জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘বর্তমান বাংলাদেশের যদি সংকট নিরসন করতে হয়, তাহলে এটার একমাত্র সমাধান গণপরিষদ নির্বাচন।’

এ সময় পাটোয়ারী বিভিন্ন দেশের গণপরিষদ নির্বাচনের উদাহরণ তুলে ধরেন। তিনি বলেন, ‘জিয়াউর রহমান ১৯৭৮ সালে ১৭ই এপ্রিল একটি সামরিক ফরমান জারি করেছিলেন। সেই ফরমানে লেখা ছিল যে, বাংলাদেশে একটি গণপরিষদ গঠন করা যায় কী না। এটা গ্যাজেটেড ফরমান।’

এনসিপির মুখ্য সমন্বয়ক আরও বলেন, ‘দেশ যদি স্থিতিশীল হয় তাহলে আমাদেরও একটি সংবিধান আপনি দিয়ে দেন। যদি আপনি দিয়ে দিতে না পারেন তাহলে আপনারও বৈধতা থাকবে না। কারণ আপনি যেই সংবিধানের ১০৬ এর মাধ্যমে আছেন আপনার বৈধতা খুঁজে পেতে আপনার অনেক কষ্ট হবে।'

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নাসীরুদ্দীন পাটওয়ারী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250