রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে *** কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ *** রাজধানীর মিরপুর ও মধ্যবাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ *** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ

মসজিদুল হারাম ও মসজিদে নববীর নতুন ইমাম হলেন যারা

ধর্ম ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৪ পূর্বাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদে চার জন নতুন ইমাম নিয়োগ দেওয়া হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩রা অক্টোবর) সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজের নির্দেশে মক্কা ও মদিনার এ দুই মসজিদের প্রেসিডেন্সি বিভাগের প্রধান শায়খ ড. আবদুর রহমান আস-সুদাইস এ নিয়োগের ঘোষণা দেন।

মসজিদুল হারামের নতুন ইমাম হয়েছেন শায়খ ড. বদর আত-তুর্কী ও শায়খ ড. ওয়ালিদ আশ শামসান। এই দুই আলেম গত রমজানে স্বাগত ইমাম হিসেবে মসজিদুল হারামে দায়িত্ব পালন করেছেন।  

মসজিদে নববীর নতুন ইমাম হয়েছেন শায়খ ড. মুহাম্মদ আল-বুরহাজি ও শায়খ ড. আবদুল্লাহ আল-কারাফী।তারাও গত রমজানে স্বাগত ইমাম হিসেবে মসজিদে নববীতে দায়িত্ব পালন করেছেন।  

উল্লেখ্য, বিশেষ যোগ্যতার প্রতি খেয়াল রেখে কাবা শরিফ ও মসজিদে নববিতে ইমাম নিয়োগ দেওয়া হয়। পবিত্র এই দুই মসজিদের ইমাম ও খতিবদের বিশেষ সম্মানের চোখে দেখা হয়।

বেশ কয়েকজন ইমাম ও খতিব দিয়ে মসজিদুল হারাম ও মসজিদে নববীর নামাজ ও অন্যান্য ইবাদত কার্যক্রম পরিচালনা করা হয়। তারা হারামাইন শরিফাইনের পরিচালনা পর্ষদের শিডিউল অনুযায়ী জুমা ও পাঁচ ওয়াক্ত নামাজে ইমামতি করেন।

মসজিদে হারামের বর্তমান খতিবরা হলেন - শায়খ সালেহ বিন হুমাইদ, শায়খ আব্দুর রহমান সুদাইস, শায়খ উসামা খাইয়াত, শায়খ মাহের মুআইকিলি, শায়খ ফয়সাল গাজ্জাবি, শায়খ বান্দার বালিলা, শায়খ আবদুল্লাহ জুহানি ও শায়খ ইয়াসির দাওসারি।

মসজিদে নববির খতিবরা হলেন - শায়খ আলী হুজাইফি, শায়খ হুসাইন আলে শায়খ, শায়খ আব্দুল বারী ছুবাইতি, শায়খ আব্দুল মুহসিন কাসিম, শায়খ আব্দুল্লাহ বুআইজান, শায়খ সালাহ আল-বুদাইর, শায়খ আহমাদ বিন তালেব হামিদ, শায়খ আহমাদ বিন আলী হুজাইফি ও শায়খ খালেদ মুহান্না।

খতিবগণ ধর্মীয় জ্ঞান অর্জনের পাশাপাশি দেশ-বিদেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি নিয়েছেন।  

সূত্র: হারামাইন শরিফাইন

ওআ/ আই.কে.জে/


পবিত্র মসজিদুল হারাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ০১:২২ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি

🕒 প্রকাশ: ০১:১০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

🕒 প্রকাশ: ০১:০০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ

🕒 প্রকাশ: ১১:৪১ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250