শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে *** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সুলতান’স ডাইনকে ৩০ হাজার টাকা জরিমানা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০০ অপরাহ্ন, ৭ই অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

সিলেটে সুলতান’স ডাইনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মাংস প্রক্রিয়াজাতকরণে অনিয়ম, গুদামে জেনারেটর না থাকা, বাঁশজাত পণ্যের ব্যবহার ও পোড়া তেল ড্রেনে ফেলাসহ বেশকিছু অনিয়মের অভিযোগে এ পদক্ষেপ নেওয়া হয়।

রোববার (৬ই অক্টোবর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করে। 

একইসঙ্গে আগামী পাঁচ দিনের মধ্যে অভিযোগগুলো সমাধান করে রিপোর্ট দিতে বলা হয়েছে।

এর আগে নগরীর দাড়িয়াপাড়ায় সুলতান’স ডাইনের গুদামে মাংসের দুর্গন্ধ ছড়িয়ে পড়া নিয়ে অভিযোগ তোলেন স্থানীয়রা। এতে তোপের মুখে পড়ে কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই সুলতান’স ডাইনে ব্যবহৃত খাসির মাংস নিয়ে নেতিবাচক মন্তব্য করেন।

এ অবস্থায় দুপুরে অভিযানে নামে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য সংরক্ষণ অধিদপ্তর। এ সময় গুদামে জেনারেটর না থাকা, খাবার প্রক্রিয়াজাতকরণে বাঁশজাত পণ্যের ব্যবহার ও পোড়া তেল ড্রেনে ফেলাসহ ব্যাপক অনিয়ম ধরা পড়ে। এছাড়া বিদেশি পণ্য আমদানির ক্ষেত্রে কোনো কাগজপত্র দেখাতে পারেনি কর্তৃপক্ষ। এসব অভিযোগে প্রথমবারের মতো প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়। পরে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ  গণমাধ্যমকে বলেন, সুলতান’স ডাইনের মাংসের গুদামে জেনারেটর না থাকা, পোড়া তেলে ড্রেনে ফেলা, খাবারে তেলের সঠিক ব্যবহার, রান্নার কাজে বাঁশের ব্যবহার ও বিদেশ থেকে আনা বাসমতী চালের কাগজপত্র দেখাতে না পারাসহ কিছু অনিয়ম পাওয়া গেছে। এসব অভিযোগে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ বিষয়ে সুলতান’স ডাইনের ম্যানেজার মোরশেদ মিরাজ বলেন, কিছু দিন ধরে যে বিষয়টি আলোচনা হচ্ছিল, তেমন কোনো সমস্যা অভিযানে পাওয়া যায়নি। তবে কিছু সাধারণ বিষয় মেনে চলতে সতর্ক করা হয়েছে। আশা করছি যে তিন দিনের মধ্যে এসব সমস্যার সমাধান করা হবে।

ওআ/কেবি

জরিমানা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে

🕒 প্রকাশ: ০২:২৭ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250