সোমবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২০ মাসে নদী থেকে ৯২০ মরদেহ উদ্ধার, হত্যার পর পানিতে ফেলার কৌশল কেন? *** প্রধানমন্ত্রীর ব্যস্ত কূটনৈতিক সূচি, দুই মাসে চার দেশ সফরের আলোচনা *** ক্যারিয়ারে সফলতার শুরুতেই ডেঙ্গুতে প্রাণ হারালেন ডা. আঁচল রায় *** জামায়াতের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই: ফরহাদ মজহার *** আদাবরে ভবন দখলচেষ্টা: দেড় বছরে দেড় কোটি টাকা আদায় করেছিল একই দখলদার গ্রুপ *** আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ *** ড. ইউনূস আমলে গ্রেপ্তার, জামিনের একমাস পর মৃত্যু সাংবাদিকের, কিছু প্রশ্ন *** বাংলাদেশের কিসের এত দুশ্চিন্তা *** এমবাপ্পের চোট কতটা গুরুতর *** জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে সংবাদ সম্মেলন সোমবার

‘শাপলা যদি দিতেই চান, একটু ফুটাইয়া দিলে ক্ষতি কী?’

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:৪৮ অপরাহ্ন, ৩০শে অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন করে প্রতীক তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত করা হয়েছে। দীর্ঘদিন ধরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা প্রতীক দাবি করে আসছিল। তবে নির্বাচন কমিশনের (ইসি) তালিকায় শাপলা না থাকায় ইসির পক্ষ থেকে বলা হয়, এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই। 

আজ বৃহস্পতিবার (৩০শে অক্টোবর) তালিকায় ‘শাপলা কলি’ প্রতীক যুক্ত করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। শাপলা ও শাপলা কলি প্রতীকের মধ্যে পার্থক্য রয়েছে মন্তব্য করে কমিশনের সচিব আখতার আহমেদ বলেছেন, ‌‘শাপলা’ এবং ‘শাপলা কলি’ প্রতীক এক নয়। কারও চাপে নয়, নির্বাচন কমিশন নিজস্ব সিদ্ধান্তে বিধিমালায় ‘শাপলা কলি’ প্রতীক অন্তর্ভুক্ত করেছে।

তিনি বলেন, ‘শাপলা’ আর ‘শাপলা কলি’ প্রতীকের মধ্যে পার্থক্য আছে। নানা সমালোচনার মুখে প্রতীকের তালিকা সংশোধন করে ‘শাপলা কলি’ প্রতীকটি বিধিমালায় অন্তর্ভুক্ত করেছে নির্বাচন কমিশন। প্রয়োজন মনে করলে আবারও সংশোধন করা হবে।

এদিকে প্রতীকের তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত করায় সমালোচনা করেছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘শাপলা যদি দিতেই চান, তবে একটু ফুটাইয়া দিলে ক্ষতি কী!’

নির্বাচন কমিশনের উদ্দেশে তিনি বলেন, “শাপলা কুঁড়ি প্রতীক দিয়ে কী বলতে চান যে— ‘বাচ্চারা, আপাতত শাপলা কুঁড়ি নিয়ে খেলো। বড় হলে বড় শাপলা পাবা। অথবা নতুন কুঁড়িদের অনেক কিছু যেহেতু এখনো ফোটেনি, সেহেতু ফুটন্ত জিনিস তাদের সঙ্গে যায় না।"

গোলাম মাওলা রনি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250