সোমবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২০ মাসে নদী থেকে ৯২০ মরদেহ উদ্ধার, হত্যার পর পানিতে ফেলার কৌশল কেন? *** প্রধানমন্ত্রীর ব্যস্ত কূটনৈতিক সূচি, দুই মাসে চার দেশ সফরের আলোচনা *** ক্যারিয়ারে সফলতার শুরুতেই ডেঙ্গুতে প্রাণ হারালেন ডা. আঁচল রায় *** জামায়াতের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই: ফরহাদ মজহার *** আদাবরে ভবন দখলচেষ্টা: দেড় বছরে দেড় কোটি টাকা আদায় করেছিল একই দখলদার গ্রুপ *** আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ *** ড. ইউনূস আমলে গ্রেপ্তার, জামিনের একমাস পর মৃত্যু সাংবাদিকের, কিছু প্রশ্ন *** বাংলাদেশের কিসের এত দুশ্চিন্তা *** এমবাপ্পের চোট কতটা গুরুতর *** জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে সংবাদ সম্মেলন সোমবার

অন্তর্বর্তী সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:১৬ অপরাহ্ন, ৩১শে অক্টোবর ২০২৫

#

ফাইল ছবি

অন্তর্বর্তী সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রাজনৈতিক দলগুলো সরকারের ওপর যে আস্থা রেখেছিল, তার মর্যাদা রাখেনি সরকার। জনগণের সঙ্গে অন্তর্বর্তী সরকার বিশ্বাসঘাতকতা করেছে।

আজ শুক্রবার (৩১শে অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে জেএসডির ৫৩তম প্রতিষ্ঠা উপলক্ষে ‘ফ্যাসিবাদবিরোধী অংশীদারির গণতন্ত্র প্রতিষ্ঠা’ শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

জুলাই সনদ নিয়ে জাতীয় নির্বাচনের আগেই ঐকমত্য কমিশন গণভোটের যে সুপারিশ করেছে, তার বিরোধিতা করেন তিনি। বলেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট করার কোনো সুযোগ নেই। মির্জা ফখরুল বলেন, বর্তমান সংকট তৈরি করা হয়েছে। প্রধান উপদেষ্টার ঘোষণা মেনে ফেব্রুয়ারিতে নির্বাচন চায় দেশের মানুষ। কিন্তু সেই নির্বাচন একটি মহল বাধাগ্রস্ত করতে চায়।

বিএনপির মহাসচিব বলেন, বর্তমান রাজনৈতিক সংকটের জন্য দায়ী অন্তর্বর্তী সরকার। প্রায় এক বছর ধরে নানা বিষয়ে আলোচনার পর যে সমঝোতা হয়েছে, সেটি বৃষ্টিতে ভিজে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছে—কিন্তু সরকার সেই আস্থার মর্যাদা দেয়নি। তিনি অভিযোগ করেন, বিএনপি সংস্কার চায় না—এমন প্রচার শুধু জনগণকে বিভ্রান্ত করার জন্য ছড়ানো হচ্ছে।

বিএনপির মহাসচিব বলেন, গণভোট নির্বাচনের আগে করার সুযোগ নেই। ১৯৭১ সালে যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, তাদের প্রতিও আহ্বান জনগণের দাবি একটি অবাধ নির্বাচন; সেটিতে যেন কেউ বাধা না দেয়। এ সময় রাজনৈতিক দল নয়, ঐকমত্য কমিশনই বিভ্রান্তি সৃষ্টি করেছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।

জে.এস/

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250