শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন *** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩ *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক বাতিলের গুজব, নেপথ্যে কাদের–নানকপন্থীরা? *** দ্য উইকের দাবি: দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল হলো কেন *** শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে ঢাকা, কী বলছে নয়াদিল্লি

হজ করলে ১৫ দিনের ছুটি দেবে সৌদি সরকার

ধর্ম ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২৫ অপরাহ্ন, ২৪শে মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, বেসরকারি খাতের যেসব কর্মচারী প্রথমবার হজ পালন করবেন, তারা ১০ থেকে ১৫ দিনের বেতনসহ ছুটি পাবেন। এ ছুটির মধ্যে ঈদুল আজহার ছুটিও অন্তর্ভুক্ত থাকবে। খবর সৌদি গেজেটের।

হজ মৌসুমের আগে প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, এ ছুটি একজন কর্মচারীর চাকরির মেয়াদে মাত্র একবার পাওয়া যাবে। তবে এ সুবিধা পেতে হলে কর্মচারীকে একই নিয়োগকর্তার অধীনে টানা দুই বছর কাজ করতে হবে এবং এ শর্ত থাকবে যে তিনি আগে কখনো হজ করেননি।

মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি শ্রম আইন অনুযায়ী, কর্মচারীদের তাদের চাকরির মেয়াদে একবার হজ পালনের জন্য বেতনসহ ছুটি নেওয়ার অধিকার রয়েছে। তবে নিয়োগকর্তারা তাদের প্রতিষ্ঠানের কার্যক্রমের চাহিদার ভিত্তিতে প্রতিবছর কতজন কর্মচারীকে এ ছুটি দেওয়া হবে, তা নির্ধারণ করতে পারেন।

মন্ত্রণালয় আরও জানায়, এ নীতি কর্মক্ষেত্রের চাহিদা এবং শ্রম চুক্তির আওতায় কর্মচারীদের অধিকারের মধ্যে ভারসাম্য বজায় রাখার জন্য প্রণীত হয়েছে।

এ বছর হজ অনুষ্ঠিত হওয়ার কথা আগামী ৪ঠা জুন থেকে ৯ই জুন, ২০২৫ পর্যন্ত, যা চাঁদ দেখার ওপর নির্ভরশীল। ইতিমধ্যে সৌদি আরবের বিভিন্ন অঞ্চল এবং বিদেশ থেকে হজযাত্রীরা মক্কায় এ বার্ষিক ধর্মীয় সমাবেশে যোগ দিতে শুরু করেছেন।

এইচ.এস/

হজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ

🕒 প্রকাশ: ০২:২২ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

পাহাড়ের আত্মকথা ও মূলধারার সেতুবন্ধন: ‘নির্বাচিত নাটক: মৃত্তিকা চাকমা’

🕒 প্রকাশ: ০১:৪৩ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে

🕒 প্রকাশ: ১২:৫১ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম

🕒 প্রকাশ: ১২:১৮ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন

🕒 প্রকাশ: ১২:০৯ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250