শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না: সিপিডি *** আওয়ামী লীগ কীভাবে নির্বাচন থেকে ছিটকে পড়ার মতো দুর্বল হলো, যা বলছেন মাহফুজ আনাম *** শেখ হাসিনাকে ভারতের আশ্রয়: কূটনৈতিক সম্পর্কের অবস্থান স্পষ্ট করলেন তারেক রহমান *** আমিও এক শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির *** ১১-১২ ফেব্রুয়ারি দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল বন্ধ থাকবে *** আজ ঠাকুরগাঁও যাচ্ছেন তারেক রহমান *** আজ উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান। *** যমুনার সামনে আহতদের কেউ গুলিবিদ্ধ নয়: ঢামেক পরিচালক *** ‘৫ই আগস্টের চেতনা এখন জামায়াতের গর্ভে’ *** মার্কিন নাগরিকদের ‘অবিলম্বে ইরান ছাড়ার’ নির্দেশ ট্রাম্প প্রশাসনের

ভারতের লোকসভা নির্বাচনের যত রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪৮ পূর্বাহ্ন, ৪ঠা জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

ভারতের লোকসভা নির্বাচন বিশ্বরেকর্ড করেছে। বিশ্বের সর্বকালের সকল রেকর্ড ভেঙে বেশি সংখ্যক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। দেশটির প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার এই দাবি করেন। 

প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার জানান, সাত দফার ভোট শেষে অষ্টাদশ লোকসভা নির্বাচনের চূড়ান্ত ফল গণনা চলছে। এক এক করে কেন্দ্রগুলো থেকে ফল আসছে। এবারের নির্বাচনে নথিভুক্ত ভোটার ছিলেন প্রায় ৯৭ কোটি। এদের মধ্যে ৬৪ কোটি ২০ লাখের বেশি ভোটার ভোট দিয়েছেন। এই সংখ্যাটি অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার আরও জানান, জি-সেভেন দেশগুলোর মোট ভোটারের চেয়ে ভারতে ভোট পড়ার সংখ্যাটি দেড় গুণ। ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের চেয়ে তা আড়াই গুণ। তিনি এই নির্বাচনকে অলৌকিক ঘটনা বলে উল্লেখ করেন।

ভোটের খরচে ভারত হারাল আমেরিকাকে 

সেন্টার ফর মিডিয়া স্টাডিজের তথ্য বলছে, ১ লাখ ৩৫ হাজার কোটি রুপি খরচ করে ভারতের ২০২৪ সালের লোকসভা নির্বাচন বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল নির্বাচন হয়ে উঠেছে। এই হিসাব ধরে অঙ্ক কষলেই দেখা যাবে প্রতি ভোটারের পেছনে ব্যয় হয়েছে ১ হাজার ৪০০ রুপি।

খরচের হিসাবে আমেরিকাকেও পেছনে ফেলে দিয়েছে ভারত। এক তথ্যে বলা হয়েছে, ২০২০ সালে সেখানে নির্বাচনে খবচ হয়েছিল ১ লাখ ২০ হাজার কোটি রুপি। এবার সেই অঙ্ককেও ছাড়িয়ে গেল ভারত। বিজেপি থেকে সমাজবাদী পার্টি, তৃণমূল থেকে সিপিএম, কংগ্রেস—ভোটের প্রচারে সব দলকেই একেবারে কোমর বেঁধে নেমেছিল। হাত খুলে খরচ করেছে। ২০১৯ সালের লোকসভা ভোটে খরচ হয়েছিল ৫৫ থেকে ৬০ হাজার কোটি রুপী। এবার খরচ একেবারে দ্বিগুণেরও বেশি।

সূত্র: বিবিসি, এনডিটিভি 

এইচআ/ আই.কে.জে/

রেকর্ড লোকসভা নির্বাচন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250