বুধবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি’ শিরোনামে যে দাবি করলেন বিতর্কিত আসিফ নজরুল *** টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার জন্য দায়ী আসিফ নজরুল ও অন্তর্বর্তী সরকার: তদন্ত কমিটি *** সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা ১০ লাখ টাকা পরিশোধ করল সমকাল *** কেন দিল্লির ব্রিকস সম্মেলন এড়িয়ে জাতিসংঘের অধিবেশনে যাচ্ছেন তারেক রহমান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তড়িগড়ি করে রায়, উদ্বেগ নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** সাদ্দাম আমলের গোয়েন্দা কর্মকর্তা যুক্তরাষ্ট্রে কীভাবে ঢুকলেন, গ্রেপ্তারের পর যে প্রশ্নগুলো সামনে *** ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী *** মোহাম্মদপুরে আওয়ামী লীগের সাবেক এমপিকে ধরে দিলেন ছাত্রদল নেতা-কর্মীরা *** ব্রিকসে ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেখ হাসিনার ফোনালাপের দাবি, নীরব ঢাকা *** ‘অভূতপূর্ব বাক্‌স্বাধীনতা’র দাবি মাহদী আমিনের, হয়রানির তথ্য তুলে ধরল টিআইবি

ইনস্টাগ্রামে প্রেম, দেখা করতে গিয়ে ত্রিপুরার জেলে বাংলাদেশি নারী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩০ অপরাহ্ন, ১৩ই জুলাই ২০২৫

#

ত্রিপুরায় প্রবেশ করলে বিএসএফের হাতে ধরা পড়েন ওই নারী। ছবি: এনডিটিভি

সীমান্ত পেরিয়ে ভালোবাসার মানুষের সঙ্গে দেখা করতে ভারতে গিয়ে এখন ত্রিপুরায় জেলে বন্দী আছেন এক বাংলাদেশি নারী। আট মাস আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে তার পরিচয় হয় কর্ণাটকের ছেলে দত্ত যাদবের সঙ্গে। দেখা করতে ত্রিপুরায় প্রবেশ করলে বিএসএফের হাতে ধরা পড়েন। তারপর জেলে মিলল ঠাঁই। অবৈধভাবে প্রবেশে সহায়তার অভিযোগে যাদবকেও জেলে পাঠানো হয়েছে।

বগুড়ার পালসা গ্রামের বাসিন্দা ৩৫ বছর বয়সী গুলশানা আক্তার। গত বুধবার (৯ই জুলাই) ভিসা বা পাসপোর্ট ছাড়াই সীমান্ত দিয়ে ত্রিপুরায় প্রবেশ করেন। গুলশানাকে নিতে বেঙ্গালুরু থেকে সিপাহিজলা জেলার হরিহরদোলা সীমান্ত গ্রামে আসেন দত্ত যাদব। খবর এনডিটিভির।

বিএসএফ তাদের দেখতে পেয়ে আটক করে ত্রিপুরা পুলিশের কাছে হস্তান্তর করে। বৃহস্পতিবার (১০ই জুলাই) তাদের আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের বিচারিক হেফাজতের আদেশ দেন। পুলিশ পাসপোর্ট আইন, বিদেশি আইন এবং ভারতীয় দণ্ডবিধি সংহিতা (বিএনএস), ২০২৩ অনুযায়ী পৃথক মামলা করেছে।

এনডিটিভির প্রতিবেদনে পুলিশের বরাতে জানানো হয়, গুলশানা আগে মুম্বাইয়ের একটি বিউটি পার্লারে এবং পরে বেঙ্গালুরুর একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন। সেখানেই কর্ণাটকের বিদার জেলার বাসিন্দা দত্ত যাদবের সাথে তার পরিচয় হয়। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে গুলশানা বাংলাদেশে ফিরে এলেও যাদব তাকে ভারতে ফিরিয়ে নিতে চান।

ত্রিপুরা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘আমরা তদন্ত করছি। ওই নারীকে অবৈধভাবে সীমান্ত পার হতে সাহায্য করা হয়েছে কী না, আমরা এটাও জানার চেষ্টা করছি যে, ঘটনাটি মানব পাচার চক্রের অংশ কী না। প্রয়োজনে আমরা পরে তাদের পুলিশি হেফাজতের আবেদন জানাতে পারি।’

জে.এস/

বাংলাদেশি নারী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি’ শিরোনামে যে দাবি করলেন বিতর্কিত আসিফ নজরুল

🕒 প্রকাশ: ১১:০৬ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার জন্য দায়ী আসিফ নজরুল ও অন্তর্বর্তী সরকার: তদন্ত কমিটি

🕒 প্রকাশ: ১০:৪৪ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা ১০ লাখ টাকা পরিশোধ করল সমকাল

🕒 প্রকাশ: ১০:৩৪ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

কেন দিল্লির ব্রিকস সম্মেলন এড়িয়ে জাতিসংঘের অধিবেশনে যাচ্ছেন তারেক রহমান

🕒 প্রকাশ: ১০:০৫ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তড়িগড়ি করে রায়, উদ্বেগ নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের

🕒 প্রকাশ: ০৯:১৯ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250