শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির *** এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার *** ইফতার আয়োজনে আর্থিক সহায়তা চাইলেন আসাদুজ্জামান ফুয়াদ *** স্থগিত ভিসা প্রক্রিয়া চালু করতে সরকার কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** মন্ত্রিপরিষদকে অভিনন্দন জানিয়ে চাঁদা ও হাদিয়া সংস্কৃতি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত মুশফিক *** তারাবির নামাজ নিয়ে বিশেষ আহ্বান আজহারীর *** গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী *** প্রধানমন্ত্রীকে নিয়ে তার মেয়ের ফেসবুক পোস্ট, মুহূর্তেই ভাইরাল *** ‘শেখ হাসিনা স্বস্তির নিশ্বাস ফেলছেন, আওয়ামী লীগ অপরিহার্য হয়ে উঠবে’ *** দাড়ি কামানোর মাধ্যমে পুরুষেরা ‘নারীদের মতো হওয়ার চেষ্টা’ করছেন!

'রঘু ডাকাত’-এর অপেক্ষায় ইধিকা পাল

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:২৮ পূর্বাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশের সিনেমা দিয়েই সিনেমায় যাত্রা শুরু হয়েছিল পশ্চিমবাংলার অভিনেত্রী ইধিকা পালের। শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে প্রথম ছবি ‘প্রিয়তমা’ ছিল ব্লকবাস্টার। রাতারাতি দুই বাংলায় নাম ছড়িয়ে পড়ে তার।

এরপর চলতি বছরের ঈদে আবারও শাকিবের বিপরীতে অভিনয় করেন ‘বরবাদ’ সিনেমায়। সেটিও ছিল আলোচিত ছবি। তবে এর মাঝেই পশ্চিমবাংলায়ও নিজের অবস্থান শক্ত করেন ইধিকা। খবর এই সময়ের।

গত বছর দেবের বিপরীতে ‘খাদান’ সিনেমায় দেখা যায় তাকে। ২০২৪ সালের ডিসেম্বরে মুক্তি পাওয়া ছবিটি কলকাতার বক্স অফিসে দারুণ ব্যবসা করেছিল। টানা তিনটি ছবির সাফল্যে অনেকেই ধরে নিয়েছিলেন–ইধিকা মানেই হিট। কিন্তু সিনেমার দুনিয়ায় তো নিশ্চয়তার জায়গা নেই।

সম্প্রতি পশ্চিমবাংলায় মুক্তি পাওয়া ‘বহুরূপ’ সিনেমায় সোহম চক্রবর্তীর বিপরীতে অভিনয় করলেও ইধিকা প্রথমবারের মতো ব্যর্থতার স্বাদ পান। মুক্তির আগে ট্রেলার নিয়ে যতটা উত্তেজনা ছিল, মুক্তির পর দর্শকের সাড়া ততটা মেলেনি।

সমালোচকদের মতে দুর্বল চিত্রনাট্য আর পরিচালনার জন্যই ব্যর্থ হয়েছে ছবিটি। এক সপ্তাহ পার হলেও ছবিটির আয় কোটির ঘরে পৌঁছাতে পারেনি—এ পর্যন্ত সিনেমাটি মোট আয় করেছে প্রায় ৮০ লাখ রুপি। তবে এই ব্যর্থতা সাময়িক বলেই মনে করছেন পশ্চিমবাংলার চলচ্চিত্রবোদ্ধারা। কারণ, আসছে পূজায় মুক্তি পাচ্ছে ইধিকার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রঘু ডাকাত’।

ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় নীল বিদ্রোহের সময়কার এক ঐতিহাসিক গল্প ফুটে উঠবে ছবিটিতে। ডাকাত রঘুর চরিত্রে দেব, আর তার বিপরীতে দেখা যাবে ইধিকাকে।

২০২১ সালে এই সিনেমার ঘোষণা হয়েছিল, মাঝে শঙ্কা তৈরি হলেও শেষ পর্যন্ত সব জল্পনা কাটিয়ে দেব নিশ্চিত করেছেন, এ বছরের দুর্গাপূজায়ই মুক্তি পাবে ‘রঘু ডাকাত’। ছবির প্রথম লুকেই আলোচনায় এসেছিলেন দেব।

কপালে সিঁদুর, মুখে চাদর, চোখে আগুনঝরা দৃষ্টি–দর্শকেরা তখন থেকেই অধীর আগ্রহে ছবির অপেক্ষায়। প্রযোজনা সংস্থা এখনও পুরোপুরি লুক প্রকাশ করেনি, তবে জানা গেছে চমকে দেওয়ার মতো আরও কিছু চেহারায় হাজির হবেন দেব।

‘খাদান’ সিনেমায় দেব-ইধিকা জুটি দারুণ করেছিলেন। তাই ‘রঘু ডাকাত’-এ তাদের রসায়ন আবার কেমন হয়, সেটাই এখন কৌতূহল। এ ছাড়া খুব শিগগিরই শুরু হবে ইধিকার নতুন সিনেমা ‘প্রজাপ্রতি ২’ এর কাজ। 

পাশাপাশি শাকিব খানের বিপরীতে আরও একটি সিনেমাতেও তাকে দেখা যেতে পারে বলে শোনা যাচ্ছে। যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি। সব মিলিয়ে বলা যায়–একটি ফ্লপের অভিজ্ঞতা হলেও সামনে বড় সব প্রজেক্ট। তাই ইধিকার অপেক্ষায় রয়েছেন দর্শক, আর ইধিকা নিজেও নতুন সাফল্যের খোঁজে প্রস্তুত।

জে.এস/

ইধিকা পাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

🕒 প্রকাশ: ০৭:২০ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার

🕒 প্রকাশ: ০৭:১২ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

ইফতার আয়োজনে আর্থিক সহায়তা চাইলেন আসাদুজ্জামান ফুয়াদ

🕒 প্রকাশ: ০৭:০৪ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

স্থগিত ভিসা প্রক্রিয়া চালু করতে সরকার কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

🕒 প্রকাশ: ০৬:৫৩ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

মন্ত্রিপরিষদকে অভিনন্দন জানিয়ে চাঁদা ও হাদিয়া সংস্কৃতি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত মুশফিক

🕒 প্রকাশ: ০৬:৪৬ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250