বুধবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী *** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প *** জামায়াতে ইসলামীর নেতারা যেসব কেন্দ্রে ভোট দেবেন *** বিমানবন্দরে আটক জামায়াত নেতার কাছে ছিল ৭৪ লাখ টাকা: পুলিশ *** সৈয়দপুরের মতো দেশব্যাপী আরও ঘটনা ঘটছে: বিএনপি *** এবার কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতাকে পুলিশে সোপর্দ *** ‘বাংলাদেশে আওয়ামী লীগ-বিহীন রাজনীতি ভারত বেশিদিন মেনে নিতে পারবে না’ *** ভোট দিতে না গেলে 'আক্রান্ত' হওয়ার ভয় আওয়ামী লীগের তৃণমূলে, আতঙ্কে নেতাকর্মীরা *** বাংলাদেশ–ভারত ভালো কূটনৈতিক সম্পর্ক দেখতে চায় যুক্তরাষ্ট্র

এবার মানুষের কামড়ে প্রাণ গেলো সাপের!

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২১ অপরাহ্ন, ৬ই জুলাই ২০২৪

#

প্রতীকী ছবি

সাপের কামড়ে প্রায়ই প্রাণ হারায় মানুষ। কিন্তু এবার উল্টোটা ঘটেছে। মানুষের কামড়ে মারা গেছে সাপ। আশ্চর্যজনক এমন ঘটনা ঘটেছে ভারতের বিহার রাজ্যে।

শুক্রবার (৫ই জুলাই) হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার রাতে খাবার খেয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন ৩৫ বছর বয়সী সন্তোষ লোহার। তিনি ভারতীয় রেলওয়ের একজন কর্মী। রাতে ঘুমানোর সময় তাকে তখন একটি সাপ কামড়ে দেয়। গভীর রাতে সাপের কামড় খেয়ে নিজে কী করবেন বুঝতে না পেরে তখন তিনি সাপটিকে দুবার কামড়ে দেন।

সন্তোষ জানান, সাপের কামড়ের পর তখন তার মাথায় প্রচলিত একটি লোককথা মনে পড়ে। প্রচলিত একটি কথা রয়েছে যে কামড় দেওয়া সাপকে কামড়ে দিলে বিষের ক্ষতিকর প্রভাব নষ্ট হয়। এটি মাথায় রেখে তিনি সাপকে উল্টে কামড়ে দেন।

সংবাদমাধ্যম জানিয়েছে, এ ঘটনা জানতে পেরে সন্তোষকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যান। তাৎক্ষণিক চিকিৎসা সেবা পেয়ে দ্রুত সুস্থ হয়ে ওঠেন তিনি। শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ায় পরদিন তাকে হামপাতাল থেকে রিলিজ দেওয়া হয়।

সাপের কামড় খেয়ে তিনি প্রাণে বাঁচলেও মারা গেছে সেই সাপটি। ফলে অনেকে বলছেন, প্রচলিত সেই কথাটির বাস্তব প্রতিফলন হয়েছে।

ওআ/

সাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250