বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় *** খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময় *** নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি *** রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির *** আমার নিষ্পাপ শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা *** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে

‘কালামানিক’ ফিরিয়ে দিলেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ৬ই জুন ২০২৫

#

নিজের হাতের লালন-পালনে বড় করে তোলা ‘কালামানিক’ নামের একটি হলস্টেইন ফ্রিজিয়ান জাতের গরু নিয়ে বৃহস্পতিবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে হাজির হন কৃষক সোহাগ মৃধা। ছবি: সংগৃহীত

ঈদুল আজহা উপলক্ষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উপহার দেওয়ার উদ্দেশ্যে রাজধানীতে এসেছিলেন পটুয়াখালীর এক কৃষক। নিজের হাতের লালন-পালনে বড় করে তোলা ‘কালামানিক’ নামের একটি হলস্টেইন ফ্রিজিয়ান জাতের গরু নিয়ে গতকাল বৃহস্পতিবার (৫ই জুন) রাতে ঢাকার গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে হাজির হন কৃষক সোহাগ মৃধা।

তবে শেষ পর্যন্ত সেই গরুটি গ্রহণ করেননি খালেদা জিয়া। উপহারদাতার আন্তরিকতায় কৃতজ্ঞতা জানালেও তিনি উপহারটি বস্তুগতভাবে না নেওয়ার সিদ্ধান্ত নেন। বৃহস্পতিবার দিবাগত রাতে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, ‘ম্যাডাম গরুটি গ্রহণ করেননি, তবে উপহারদাতার আন্তরিকতা তিনি হৃদয় থেকে গ্রহণ করেছেন। কৃষক সোহাগ মৃধার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও।’

ডা. জাহিদ হোসেন আরও জানান, খালেদা জিয়া সোহাগ মৃধাকে নিজ এলাকায় ফিরে গিয়ে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মিলেমিশে কোরবানির ঈদ উদ্‌পনের পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে তার ও তার পরিবারের জন্য ঈদের বিশেষ উপহারও পাঠিয়েছেন বিএনপির চেয়ারপারসন।

পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার উত্তর ঝাটিবুনিয়া গ্রামের বাসিন্দা সোহাগ মৃধার এ উপহারের উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ প্রশংসিত হয়। তবে ‘কালামানিক’ ফিরিয়ে দিলেও তার প্রতি সম্মান ও ভালোবাসার প্রতিদান দিয়েছেন খালেদা জিয়া কৃতজ্ঞতার বার্তার মধ্য দিয়ে।

এইচ.এস/

খালেদা জিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

🕒 প্রকাশ: ১১:০৮ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময়

🕒 প্রকাশ: ১১:০৩ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি

🕒 প্রকাশ: ১০:৫৮ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির

🕒 প্রকাশ: ১০:৩৭ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

আমার নিষ্পাপ শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা

🕒 প্রকাশ: ১০:৩১ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250