শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে *** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সিলেটে চীনা নাগরিক হত্যায় আরেক চীনার ১০ বছর কারাদণ্ড

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২৩ পূর্বাহ্ন, ৭ই নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

সিলেটে ওয়েন্টাও ওয়েইয়ের (৪৮) নামে এক চীনা নাগরিক হত্যা মামলায় দেশটির আরেক নাগরিক জো চাও-এর ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে আরও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার মহানগর দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী এ রায় ঘোষণা করেন।

মামলার বাদীপক্ষের আইনজীবী টিপু রঞ্জন দাশ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: ভোটার হওয়ার বয়স ১৫ বছর করা উচিত : হাসনাত আব্দুল্লাহ

মামলার বরাত দিয়ে আদালত সূত্র জানায়, ওয়েন্টাও, জো চাওসহ ১২ জন চীনা নাগরিক কুমারগাঁওয়ে বিদ্যুৎ প্ল্যান্টে কর্মরত ছিলেন। তারা নগরের পশ্চিম পাঠানটুলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। ২০২১ সালের ১৮ই মে সকালে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটির জের ধরে ওয়েন্টাওকে ছুরিকাঘাত করেন জো চাও। গুরুতর আহত অবস্থায় ওয়েন্টাওকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পরদিন ওয়েন্টাওয়ের স্ত্রী ওয়াং কিউ আই ইউজিং বাদী হয়ে জো চাওকে একমাত্র আসামি করে এসএমপির কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। দীর্ঘ বিচার প্রক্রিয়ার শুনানিতে ১৪ জন সাক্ষীর ১১ জনের স্বাক্ষ্যগ্রহণ শেষে বিচারক এ রায় ঘোষণা করেন।

বাদীপক্ষের আইনজীবী টিপু রঞ্জন দাশ আরও বলেন,  বাদী এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। রায়ের সময় আসামি জো চাও আদালতে উপস্থিত ছিলেন।

এসি/ আই.কে.জে

কারাদণ্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে

🕒 প্রকাশ: ০২:২৭ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250