সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঢাকা–১৮ আসনে নির্বাচন না করার ঘোষণা মাহমুদুর রহমান মান্নার *** ‘পুরোনো শত্রুতার’ জেরে কারাগারে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য *** এবার রুশ সংযোগের তথ্য, পুতিনের সঙ্গেও কি দেখা হয়েছিল এপস্টেইনের *** অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না: আশিক চৌধুরী *** নারীদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ছাড়া টেকসই রোডম্যাপ তৈরি সম্ভব নয়: জাইমা রহমান *** ধর্মের ভুল ব্যাখ্যা ও উগ্র মতাদর্শ নারীবিদ্বেষকে উসকে দিচ্ছে: ফারাহ কবির *** নারীর অধিকার কোনো একটি সরকারের দান নয়: সারা হোসেন *** ঢাকায় প্রায় ৪০টি খেলার মাঠ করার প্রতিশ্রুতি তারেক রহমানের *** প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার *** ইসলামাবাদ হামলার ‘মাস্টারমাইন্ড’ আটক, ভারত সংশ্লিষ্টতার দাবি পাকিস্তানের

ইসকনের নিরামিষ রেস্তোরাঁয় ঢুকে চিকেন ফ্রাই খাওয়ায় র‍্যাপার বাদশা...

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০৪ অপরাহ্ন, ২১শে জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

বিভিন্ন দেশে আছে ইসকনের রেস্তোরাঁ। ‘গোবিন্দ’ নামের এসব রেস্তোরাঁয় নিরামিষ খাবার পরিবেশন করা হয়। সেখানে পেঁয়াজ, রসুনও নিষিদ্ধ। লন্ডনের রাধা-কৃষ্ণ মন্দিরে অবস্থিত গোবিন্দ রেস্তোরাঁয় ঢুকে এক যুবক চিকেন ফ্রাই খেয়েছেন। এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে সম্প্রতি। এ ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন র‍্যাপার বাদশা। খবর হিন্দুস্তান টাইমসের।

ভাইরাল ভিডিওতে দেখা গেছে, এক আফ্রিকান-ব্রিটিশ যুবক কাঁধে কালো ব্যাগ নিয়ে লন্ডনের ইসকনের নিরামিষ রেস্তোরাঁয় প্রবেশ করেন। সেখানকার কর্মচারীকে জিজ্ঞাসা করেন, ‘এটা কি ভেগান রেস্টুরেন্ট?’ কর্মচারী হ্যাঁ বলতেই তিনি আবার জিজ্ঞেস করেন, ‘তাহলে এখানে কোনো ধরনের মাংস পাওয়া যায় না?’ কর্মচারী আবার তাকে নিশ্চিত করেন, ‘মাংস, পেঁয়াজ, রসুন কিছুই না।’

এরপর যুবকটি হঠাৎ ব্যাগ থেকে কেএফসির একটি বাক্স বের করেন। সেখানে দাঁড়িয়ে সবাইকে দেখিয়ে চিকেন ফ্রাই খেতে শুরু করেন। যুবককে থামাতে এগিয়ে আসেন অন্য কর্মচারীরা। কিন্তু তিনি কারও কথা শুনতে নারাজ। রেস্তোরাঁয় অন্য যারা খাবার খাচ্ছিলেন, তাদের টেবিলের কাছে গিয়েও চিকেন অফার করেন। এভাবে কিছুক্ষণ চলার পর একপর্যায়ে যুবকটি রেস্তোরাঁ ত্যাগ করেন।

এ ঘটনায় অনেকের মতো ক্ষুব্ধ হয়েছেন ভারতীয় র‍্যাপার বাদশা। বিষয়টিকে ‘ধর্মীয় অনুভূতিতে’ আঘাত হিসেবেই দেখছেন তিনি। এক্সে ভিডিওটি শেয়ার করে বাদশা লিখেছেন, ‘এটা দেখলে চিকেনও হয়তো লজ্জিত হতো। আসলে যুবকটির মাংস খাওয়ার ইচ্ছা হয়নি, জুতাপেটা খাওয়ার ইচ্ছে হয়েছিল। ভিন্নমতের প্রতি সম্মান জানানোর মধ্যেই আসল শক্তির প্রকাশ পায়।’

জে.এস/

বাদশা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ঢাকা–১৮ আসনে নির্বাচন না করার ঘোষণা মাহমুদুর রহমান মান্নার

🕒 প্রকাশ: ০২:২৫ পূর্বাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৬

‘পুরোনো শত্রুতার’ জেরে কারাগারে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য

🕒 প্রকাশ: ০৯:৩৯ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

এবার রুশ সংযোগের তথ্য, পুতিনের সঙ্গেও কি দেখা হয়েছিল এপস্টেইনের

🕒 প্রকাশ: ০৮:০৯ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না: আশিক চৌধুরী

🕒 প্রকাশ: ০৭:০৫ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

নারীদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ছাড়া টেকসই রোডম্যাপ তৈরি সম্ভব নয়: জাইমা রহমান

🕒 প্রকাশ: ০৬:৫৬ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250