শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নেপালে মরদেহের স্তূপ: লাশঘরে জায়গা নেই, ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকি *** দেশে বাড়তে পারে দারিদ্র্য, ৬ লাখ চাকরি হারানোর শঙ্কা *** তিন দিনে ৩৭৬ অভিযোগে ৮ কোটি টাকার চাঁদা, পাঁচ দিনে ঘুষের অভিযোগ ৬৬ কোটি—তথ্য সংগ্রহের পর কী হবে? *** মক্কা চুক্তিসহ বাংলাদেশের সব ঘটনার ওপর নিবিড়ভাবে নজর রাখছে ভারত *** ফেসবুক থেকে নিজেদের ‘গুটিয়ে নিচ্ছেন’ সাংবাদিকেরা, ভয়ের এই প্রবণতাকে কীভাবে দেখছেন বিশেষজ্ঞরা *** অনলাইনে মত প্রকাশে ভয়, নিজেদের ‘গুটিয়ে নিচ্ছেন’ সাংবাদিকদের কেউ কেউ: জরিপ *** বন্যায় মৃত নারীর কান থেকে গয়না চুরি, ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২ *** নেপাল-তিব্বতে বন্যায় মৃত্যু বেড়ে ৫৫২ *** নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৮৯ *** ‘স্যার, কসম করেন’, ধরা পড়ার আগে পুলিশের সঙ্গে মোবারকের কথোপকথন

দুই দফা দাবি জানিয়ে শাহবাগ ছাড়লেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৪৮ পূর্বাহ্ন, ৪ঠা জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদী হাসানের নিঃশর্ত মুক্তি, হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করাসহ দুই দফা দাবি জানিয়ে শাহবাগ মোড় থেকে অবরোধ তুলে নিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। নেতারা বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টার আশ্বাসের পরিপ্রেক্ষিতে আজকের মতো অবরোধ প্রত্যাহার করেছেন। না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

শনিবার রাত (৩রা জানুয়ারি) সাড়ে ১০টা থেকে রাত সোয়া ১২টা পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা–কর্মীরা সড়ক অবরোধ করেছিলেন।

হবিগঞ্জে ‘বানিয়াচং থানা কিন্তু আমরা পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম’ বলে আলোচনায় আসা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদী হাসান শনিবার সন্ধ্যা সাতটার দিকে আটক হন। তার মুক্তির দাবিতে রাত সাড়ে ১০টার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা–কর্মীরা। এতে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।

রাত ১১টার দিকে সরেজমিন দেখা যায়, শাহবাগ মোড়ের মাঝখানে অবস্থান নিয়ে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছিলেন বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা–কর্মীরা। সেখানে তারা একটু পরপর ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’; ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’; ‘মুক্তি মুক্তি চাই, মাহদীর মুক্তি চাই’ এমন স্লোগান দিচ্ছিলেন।

রাত সোয়া ১২টার দিকে মাহদী হাসানের মুক্তিসহ দুই দফা দাবি জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ বলেন, রাতের মধ্যেই মাহদী হাসানের নিঃশর্ত মুক্তি ও হবিগঞ্জ সদর থানার ওসিকে প্রত্যাহার করতে হবে। এ ছাড়া জুলাই গণ–অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র–শ্রমিক–জনতাকে ১লা জুলাই থেকে ৮ই আগস্ট পর্যন্ত সব কার্যক্রম থেকে দায়মুক্তি দিয়ে ২৪ ঘণ্টার মধ্যে রাষ্ট্রপতি কর্তৃক অধ্যাদেশ জারি করতে হবে।

মাহদী হাসান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250