রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধানমন্ত্রী হওয়ার পর উনি জিয়াউর রহমানের পথেই হাঁটছেন: ফারুকী *** ‘রমজান মাসে ক্যারাম-টিভি চলবে না’, বাজারে গিয়ে পুলিশ কর্মকর্তার নির্দেশ *** ‘এতো সকালে প্রধানমন্ত্রীকে অফিসে দেখে অনেকেই অভিভূত’ *** প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ *** ফের বিক্ষোভে উত্তাল ইরান, এবার নেতৃত্বে ছাত্ররা *** বিশ্বকাপে আজ ফাইনালের আগে আরেক ‘ফাইনাল’ *** বাইবেল অনুসারে পুরো মধ্যপ্রাচ্যের ওপর অধিকার আছে ইসরায়েলের: মার্কিন রাষ্ট্রদূত *** নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না: জামায়াত আমির *** ধর্মীয় সংখ্যালঘু ও বাউলপন্থিরা আক্রান্ত হওয়ার দায় নিতে রাজি নন মামুনুল হক *** বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কোন্নয়নের আভাস

হিজাব পরিহিত ছবি পোস্ট করে যে বার্তা দিলেন পিয়া জান্নাতুল

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৯ অপরাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

দেশের জনপ্রিয় মডেল, অভিনেত্রী, উপস্থাপিকা ও আইনজীবী পিয়া জান্নাতুল।  নতুন করে ফের আলোচনায় তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হিজাব পরিহিত একটি ছবি শেয়ার করে ব্যক্তিত্ব, বিশ্বাস ও ধর্মচর্চা নিয়ে নিজের স্পষ্ট অবস্থান তুলে ধরেন পিয়া।

পোস্টে পিয়া লেখেন, ‘আমার একাধিক পরিচয় আছে— আমি ফ্যাশন মডেল, আমি আইনজীবী। আধুনিকভাবে চিন্তা করি, নিজের অবস্থান স্পষ্টভাবে বলি। একই সঙ্গে নিজের ধর্ম ও বিশ্বাসকে সম্মান করি— এটা আলাদা কিছু না, এটা আমার ব্যক্তিত্বেরই অংশ।’

শেয়ার করা ছবিটি দ্বিতীয় তারাবি আদায়ের পরের দিনের উল্লেখ করে তিনি লেখেন, ‘আজ দ্বিতীয় তারাবি আদায়ের পরের দিনের একটি ছবি শেয়ার করলাম। ইবাদত আমার কাছে শুধু অনুভূতি না, দায়িত্ব এবং চর্চা।’

সব মানুষ, ধর্ম ও বিশ্বাসের প্রতি সম্মান বজায় রাখার কথা উল্লেখ করে এই অভিনেত্রী আরও বলেন, ‘আমার বা যেকোনো মানুষের কোনো কাজ আপনার পছন্দ হতে পারে, নাও হতে পারে— সেটা স্বাভাবিক। ভালো লাগলে সম্মান করুন, না লাগলে এড়িয়ে যান। কিন্তু সম্মানটা যেন সবসময় থাকে— সব মানুষের জন্য, সব ধর্মের জন্য, সবার বিশ্বাসের জন্য।’

পোস্টের শেষাংশে সবাইকে তিনি রমজানের শুভেচ্ছা জানান।

জে.এস/

পিয়া জান্নাতুল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250