বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মাদক-জুয়া প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের *** ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর *** দ্বিতীয়বার পাসপোর্ট হারালে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা *** সড়ক নিরাপত্তায় চালকদের দক্ষতা-স্বাস্থ্যসেবায় গুরুত্ব দিচ্ছে সরকার: সড়ক প্রতিমন্ত্রী *** নজিরবিহীন কূটনৈতিক সৌজন্য দেখিয়ে সিকে বিমানবন্দরে গিয়ে স্বাগত জানালেন ট্রাম্প *** নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানি প্রেসিডেন্টের বৈঠক, যা আলোচনা হলো *** ৪ ‘বাংলাদেশি’র সাজা মওকুফ করে দেশে পাঠাতে সরকারকে নির্দেশ *** ভারতে স্লিপার বাসে আগুন, নিহত ৯ *** প্রধানমন্ত্রী তারেক রহমানের নভেম্বরের সফর নিয়ে ঢাকা-দিল্লি আলোচনা *** মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক

তারেক রহমানের কথামতো জামায়াতের আমিরকে দেখতে এসেছি: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:১৫ পূর্বাহ্ন, ২০শে জুলাই ২০২৫

#

ইবনে সিনা হাসপাতালে শফিকুর রহমানকে দেখতে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে দেখতে গিয়ে সাংবাদিকদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে হাসপাতালে যেতে বলেছেন, সে জন্য তিনি এসেছেন।

শনিবার (১৯ই জুলাই) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে দেখতে এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান।

মির্জা ফখরুল বলেন, ‘তারেক রহমান আমাকে এখানে আসতে বলেছেন। বাংলাদেশের রাজনীতির এই কঠিন সময়ে তার সুস্থ হওয়াটা খুব জরুরি বলে জানিয়েছেন তারেক রহমান। তার কথামতো জামায়াতের আমিরকে দেখতে এসেছি।’

বিএনপির মহাসচিব বলেন, ‘রাজনৈতিক শিষ্টাচার হিসেবে আমরা ওনাকে দেখতে এসেছিলাম। উনি আগের চেয়ে ভালো বোধ করছেন।’

এ সময় জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘ওনারা (বিএনপির প্রতিনিধিদল) কষ্ট করে জামায়াতের আমিরকে দেখতে এসেছেন। এ জন্য তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। জামায়াতের আমির বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সালাম জানিয়েছেন।’

এর আগে শনিবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের সমাবেশে বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান শফিকুর রহমান। পরে তাকে সেখান থেকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মাদক-জুয়া প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

🕒 প্রকাশ: ০১:০৯ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ১২:৩৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

দ্বিতীয়বার পাসপোর্ট হারালে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা

🕒 প্রকাশ: ১২:৩২ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

সড়ক নিরাপত্তায় চালকদের দক্ষতা-স্বাস্থ্যসেবায় গুরুত্ব দিচ্ছে সরকার: সড়ক প্রতিমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:২৫ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

নজিরবিহীন কূটনৈতিক সৌজন্য দেখিয়ে সিকে বিমানবন্দরে গিয়ে স্বাগত জানালেন ট্রাম্প

🕒 প্রকাশ: ১২:২০ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250