বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দুই মাসে নেই দুই ঘনিষ্ঠ মিত্র—তবু চীন কেন চুপ *** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা *** সাইরেন বাজলেই যা করছেন ইসরায়েলিরা *** বিশ্বব্যাপী ১৫ শতাংশ শুল্ক কার্যকর এ সপ্তাহে: মার্কিন অর্থমন্ত্রী *** রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা *** ট্রাম্পের হুমকিতেও টলবে না স্পেন, চায় না ইরানের বিরুদ্ধে যুদ্ধ *** জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে সরকার *** বিদ্রোহী কুর্দিদের অস্ত্র দিয়ে ইরানে ‘গৃহযুদ্ধের’ পরিকল্পনা ট্রাম্প-নেতানিয়াহুর *** নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেই কি সর্বোচ্চ নেতা হচ্ছেন?

কমেছে সবজি-ডিমের দাম

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৯ অপরাহ্ন, ২রা আগস্ট ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

রাজধানীর খুচরা বাজারে বিভিন্ন ধরনের সবজির দাম কমেছে। এর মধ্যে মধ্যে ঢ্যাঁড়শ, ধুন্দল, চিচিঙ্গা ৫০ থেকে ৬০ টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে। এছাড়া, করল্লা, কাঁকরোল, কচুমুখী ৭০ থেকে ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

শুক্রবার (২রা আগস্ট) রাজধানীর মোহাম্মাদপুর ও কাওরান বাজারে পণ্যের দামের এ চিত্র দেখা গেছে । 

আলুর কেজি এখনো বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকা। পেঁয়াজের কেজি ১০০ থেকে ১২০ টাকা।

এদিকে সবচেয়ে বেশি কমেছে কাঁচা মরিচের দাম। কোটা সংস্কার আন্দোলনের সময় প্রতি কেজি কাঁচা মরিচের দাম ৪০০ থেকে ৬০০ টাকায় উঠে যায়। যা গতকাল ১৬০ থেকে ২০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

কিছুটা দাম কমেছে ডিমেরও। গতকাল বাজারে প্রতি ডজন ফার্মের বাদামি রংয়ের ডিম ১৫০ টাকায় বিক্রি হয়েছে। যা এক সপ্তাহ আগে ১৬৫ থেকে ১৭০ টাকাতেও বিক্রি হতে দেখা গেছে।

এদিকে ব্রয়লার ও সোনালি মুরগির দাম অপরিবর্তিত রয়েছে। প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৮০ থেকে ১৯০ টাকা ও সোনালি ৩০০ থেকে ৩২০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে ঢাকার বাজারে দুই সপ্তাহের ব্যবধানে বিভিন্ন ধরনের চালের দাম কেজিতে ২-৮ টাকা বেড়েছে। বর্তমানে বাজারে প্রতি কেজি স্বর্ণা ও ব্রি-২৮ সর্বনিম্ন ৫৮-৬০ টাকায় বিক্রি হচ্ছে। মিনিকেট নামের পরিচিত পলিশ করা চাল ৭০-৮০ ও নাজিরশাইল বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৯৬ টাকা পর্যন্ত।

ওআ/  আই.কে.জে


সবজি বাজার ডিম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250