বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিকেল ৫টার পর ভিক্ষা করলে জেল-জরিমানার হুঁশিয়ারি ‘ফকির সভাপতির’ *** যেভাবে বাংলাদেশ জয় করেছিলেন ম্যারাডোনা *** শেখ হাসিনার দেশে ফেরার পথ নিয়ে কী ইঙ্গিত দিল ভারত *** মিয়ানমার হয়ে চীনের সঙ্গে যুক্ত হতে নতুন করিডোরের প্রস্তাব বাংলাদেশের *** বাংলাদেশের ওপর নতুন শুল্ক আরোপ করতে পারে যুক্তরাষ্ট্র *** শেখ হাসিনার ফেরার পথ খুঁজতে এবার আগরতলা সীমান্তে আওয়ামী লীগের নেতারা *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর ২৬ মাসে যে পরিস্থিতির মুখোমুখি সাংবাদিকেরা *** গাজীপুর-সাভার-নারায়ণগঞ্জে শ্রমিক বিক্ষোভে বন্ধ ১৪৩ পোশাক কারখানা *** ছাত্রলীগ নেতাকে পুলিশে দেওয়া নিয়ে ছাত্রদলের দুই পক্ষে সংঘর্ষ, গুলি-ককটেল *** ‘ওসি ঠিক তো সব ঠিক’ বলে যুবলীগ নেত্রীকে বাসায় ডাকলেন ওসি, কল রেকর্ড ভাইরাল

চ্যাম্পিয়ন্স লিগে রোনালদোর জোড়া গোলে আল নাসরের জয়

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২৯ পূর্বাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল গারাফাকে ৩-১ গোলে হারিয়েছে আল নাসর। জোড়া গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

দুর্দান্ত জয়ে এশিয়া মহাদেশের শীর্ষ ক্লাব প্রতিযোগিতার বি-গ্রুপে দ্বিতীয় উঠে গেছে আল নাসর। পেছনে ফেলেছে সৌদি প্রো লিগে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী আল হিলালকে।

৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে বি-গ্রুপে শীর্ষে আছে সৌদি প্রো লিগের আরেক ক্লাব আল আহলি। সমান ম্যাচে রোনালদোর দলের পয়েন্ট ১৩। এক ম্যাচ কম খেলে ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে আল হিলাল।

আরো পড়ুন : অস্ট্রেলিয়ার মাটিতে রেকর্ড গড়ে জিতলো ভারত

সোমবার (২৫শে নভেম্বর) রাতে কাতারের আল বায়াত স্টেডিয়ামে কিছুতেই কিছু হচ্ছিলো না। প্রথমার্ধে হতাশ হতে হয়েছে রোনালদোকে। বিরতিতে যেতে হয় গোলশূন্য থেকেই।

৭৫ মিনিটে গারাফার হয়ে সান্ত্বনার গোল করেন হোসেলু। এতে কাতারের ক্লাবটি ব্যবধান কমিয়ে ৩-১ করেন। শেষ পর্যন্ত আর কোনো গোল হয়নি।

এস/ আই.কে.জে/

ক্রিশ্চিয়ানো রোনালদো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250