শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান *** ‘ছেলেরে কই খুঁজব, জঙ্গলে নাকি পানিতে’—নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কুবি শিক্ষকের আহাজারি *** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন *** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩

বিশ্বকাপে এমন লজ্জার মুখে আর কখনো পড়েনি ভারত

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৩ পূর্বাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

উড়তে থাকা ভারতকে রীতিমতো মাটিতেই নামিয়ে এনেছে দক্ষিণ আফ্রিকা। হারিয়েছে ৭৬ রানের বিশাল ব্যবধানে। আর তাতেই ভারত পড়ে গেছে এমন সব লজ্জার রেকর্ডের মুখে, যা এর আগে কখনোই সহ্য করতে হয়নি তাদের। 

পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে এর চেয়ে বড় ব্যবধানে আর কখনোই হারেনি ভারত। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার কাছেই প্রথমবার এই স্বাদ পেল দলটা। টি-টোয়েন্টি বিশ্বকাপে এর আগে কখনো ৫০ রানের ব্যবধানেও হারেনি দলটা। এর আগে দলটার সবচেয়ে বড় ব্যবধানের হার ছিল ৪৯ রানের, ২০১০ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই বিপাকে পড়েছিল মহেন্দ্র সিং ধোনির দল।

টি-টোয়েন্টিতে অবশ্য এর চেয়ে বড় ব্যবধানের হার আছে ভারতের। ২০১৯ সালে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের কাছে ৮০ রানে হেরেছিল তারা। গত রাতের এই হার ভারতের ইতিহাসেরই দ্বিতীয় বৃহত্তম হার।

এই হারে থেমে গেল ভারতের টানা ১২ ম্যাচ জয়ের ধারা। ২০২২ আসরের সেমিফাইনালে ইংল্যান্ড-এর কাছে হারের পর থেকে এই জয়যাত্রা শুরু হয়েছিল। এটিই ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে যেকোনো দলের টানা সবচেয়ে বেশি ম্যাচ জেতার রেকর্ড।

গতকাল (২২শে ফেব্রুয়ারি) রোববারের  হারে আরও একটা ধারা শেষ হয়েছে ভারতের। আইসিসি পুরুষদের সীমিত ওভারের টুর্নামেন্টে ভারতের টানা ১৭ জয় ছিল এই ম্যাচের আগে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের পর থেকেই অজেয় হয়ে উঠেছিল দলটা। সেই ধারাতেও ছেদ টেনেছে দক্ষিণ আফ্রিকা।

ভুলে যাওয়ার মতো এই ম্যাচে ব্যক্তিগত রেকর্ড গড়েছেন জসপ্রিত বুমরাহ। তার উইকেট এখন ৩৩টি। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের হয়ে এটিই সর্বোচ্চ। তিনি পেছনে ফেলেছেন রবিচন্দ্রন অশ্বিন ও আর্শদীপ সিংকে। তাদের উইকেট ছিল ৩২টি করে।

এই বিশ্বকাপে ভারতের ব্যাটাররা এখন পর্যন্ত ১১ বার শূন্য রানে আউট হয়েছেন। এটি এই আসরে যেকোনো দলের মধ্যে সর্বোচ্চ। একটি আসরে ভারতেরও এটি সবচেয়ে বেশি শূন্য। ২০২৪ সালে ছিল ৬টি।

এই ম্যাচটা ভারত হেরেছে মাঝের ওভারেই। ২০ রানে ৩ উইকেট খোয়ানো দক্ষিণ আফ্রিকা মাঝের ওভারেই পাওয়ারপ্লের ঘাটতি পুষিয়েছে। ৭ থেকে ১৬ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর ছিল ১১১ রানে ২ উইকেট। এই পর্যায়ে এই আসরে এর চেয়ে বেশি রান করেছে শুধু নিউজিল্যান্ড। তারা কানাডার বিপক্ষে করেছিল ১১৬ রান। টি-টোয়েন্টি বিশ্বকাপে মাঝের ওভারে ভারতের দেওয়া যৌথ সর্বোচ্চ রানও এটি। ২০০৭ সালের সেমিফাইনালে অস্ট্রেলিয়াও করেছিল ১১১ রান, ২ উইকেট খরচায়।

জে.এস/

ভারত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250