শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন *** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩ *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক বাতিলের গুজব, নেপথ্যে কাদের–নানকপন্থীরা? *** দ্য উইকের দাবি: দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল হলো কেন *** শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে ঢাকা, কী বলছে নয়াদিল্লি *** ‘কোরআনকে সরাসরি সংবিধান বলা ঠিক নয়’ *** জামায়াতের পাশাপাশি আওয়ামী লীগকেও নিজেদের ভূমিকার হিসাব মেলাতে হবে: ড্যানিলোভিচ *** ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে *** নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের, ধন্যবাদ জানালেন মোদি

প্রথম আলো কার্যালয়ে ইইউ রাষ্ট্রদূত

প্রথম আলো, ডেইলি স্টারে হামলা বাংলাদেশের গণতন্ত্রের জন্য ভয়াবহ মুহূর্ত

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৪১ অপরাহ্ন, ২১শে ডিসেম্বর ২০২৫

#

ফাইল ছবি

ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেছেন, ‘প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা মানে গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর আঘাত। এটি বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি ভয়াবহ মুহূর্ত ছিল। আমরা এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি চাই না।’

আজ রোববার (২১শে ডিসেম্বর) দুপুরে প্রথম আলো কার্যালয়ে সহমর্মিতা প্রকাশের জন্য এসে ইইউ রাষ্ট্রদূত এ মন্তব্য করেছেন। তিনি গত বৃহস্পতিবার রাতে দৈনিক প্রথম আলো কার্যালয়ে সন্ত্রাসী হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় গভীর নিন্দা ও প্রতিবাদ জানান।

মাইকেল মিলার হামলা ও অগ্নিসংযোগে ভস্মীভূত প্রথম আলো ভবনের সামনে অবস্থান করে সেখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এরপর তিনি প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিকদের কাছে ওই দিনের দুঃখজনক ও নিন্দনীয় ঘটনার সামগ্রিক দিক নিয়ে জানতে চান। ইইউ রাষ্ট্রদূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে  আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা সম্পর্কে জানতে চান।

নির্বাচনের আগে মতপ্রকাশের স্বাধীনতার ওপর গুরুত্ব দিয়ে ইইউ রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশ যখন নির্বাচনের দিকে এগোচ্ছে, তখন মতপ্রকাশের স্বাধীনতার পরিসর বজায় রাখা কতটা গুরুত্বপূর্ণ—আমি সেটা বিশেষভাবে তুলে ধরতে চাই। আমি আশা করি, এমন ঘটনা আর কখনোই আমরা দেখব না। এটি বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি ভয়াবহ মুহূর্ত ছিল।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যাতে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে এগোতে পারে, সে জন্য পত্রিকার প্রকাশনা চালিয়ে যেতে হবে, সংবাদ পরিবেশন অব্যাহত রাখতে হবে এবং সবার জবাবদিহি নিশ্চিত করতে হবে, বলেন মাইকেল মিলার।

ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে পরিস্থিতি নিয়ে কথা বলেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক, উপসম্পাদক লাজ্জাত এনাব মহছি এবং হেড অব অনলাইন শওকত হোসেন।

জে.এস/

মাইকেল মিলার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250