মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

মিডজার্নির এআইভিত্তিক ছবি তৈরির প্রযুক্তি ব্যবহার করবে মেটা, নতুন চুক্তির ঘোষণা

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫৩ অপরাহ্ন, ২৩শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

বিশ্বখ্যাত প্রযুক্তিপ্রতিষ্ঠান মেটা এবার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক ছবি ও ভিডিও তৈরির প্রযুক্তি নিয়ে কাজ করতে হাত মিলিয়েছে মিডজার্নির সঙ্গে। মেটার প্রধান এআই কর্মকর্তা আলেক্সান্ড্রা ওয়াং গতকাল শুক্রবার (২২শে আগস্ট) থ্রেডসে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন।

ওই পোস্টে ওয়াং বলেন, ‘মানুষের জন্য সর্বোচ্চ মানের পণ্য সরবরাহ করতে হলে আমাদের বহুমুখী কৌশল গ্রহণ করতে হবে। এর মধ্যে রয়েছে সেরা প্রতিভা নিয়ে কাজ করা, উচ্চাকাঙ্ক্ষী কম্পিউট পরিকল্পনা এবং খাতসংশ্লিষ্ট সেরা প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্ব।’

বিশেষজ্ঞরা বলছেন, এই চুক্তির মাধ্যমে এআই প্রযুক্তির দৌড়ে ওপেনএআইয়ের সোরার মতো জনপ্রিয় মডেল, ব্ল্যাক ফরেস্ট ল্যাবের ফ্লাক্স এবং গুগলের ভিওর সঙ্গে পাল্লা দিতে সক্ষম হবে মেটা।

এর আগে, নিজেদের তৈরি এআইভিত্তিক ছবি তৈরির টুল ‘ইমাজিন’ ফেসবুক, ইনস্টাগ্রাম ও মেসেঞ্জারের মতো প্ল্যাটফর্মে যুক্ত করেছে মেটা। প্রতিষ্ঠানটির আরও একটি টুল ‘মুভি জেন’ ব্যবহার করে ব্যবহারকারীরা টেক্সট থেকে ভিডিও তৈরি করতে পারেন।

মিডজার্নির সঙ্গে এই লাইসেন্স চুক্তি মেটার সাম্প্রতিক কৌশলেরই একটি অংশ। চলতি বছর মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ এআই খাতে ব্যাপকভাবে বিনিয়োগ শুরু করেন। কিছু গবেষকের জন্য ১০ কোটি ডলার পর্যন্ত পারিশ্রমিকের প্রস্তাব দেওয়া হয়। এ ছাড়া, স্কেল এআইতে ১৪ বিলিয়ন ডলার বিনিয়োগ করে মেটা। কৃত্রিম কণ্ঠস্বর প্রযুক্তির স্টার্টআপ প্লে এআই-ও কিনে নেয় প্রতিষ্ঠানটি।

এআই খাতে আরও এগিয়ে যেতে জাকারবার্গ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনায় বসেছেন। এমনকি, ওপেনএআই অধিগ্রহণের জন্য ইলন মাস্কের নেতৃত্বাধীন ৯৭ বিলিয়ন ডলারের প্রস্তাবে যোগদানের কথাও বিবেচনা করেছিলেন। তবে শেষ পর্যন্ত মেটা সেই প্রস্তাবে অংশ নেয়নি এবং ওপেনএআই প্রস্তাবটি প্রত্যাখ্যান করে।

মিডজার্নির সঙ্গে চুক্তির শর্তাদি এখনো প্রকাশ করা হয়নি। তবে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ডেভিড হোলজ এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, মিডজার্নি এখনো স্বাধীন এবং কোনো ধরনের বাহ্যিক বিনিয়োগ নেয়নি। আপস্টার্টস মিডিয়ার তথ্য অনুযায়ী, একসময় মেটা মিডজার্নিকে অধিগ্রহণের চেষ্টা করেছিল।

২০২২ সালে প্রতিষ্ঠিত মিডজার্নি খুব অল্প সময়ের মধ্যেই এআই-ভিত্তিক ছবি তৈরির ক্ষেত্রে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হয়ে ওঠে। এর স্বতন্ত্র ও বাস্তবধর্মী শৈলীর জন্য এটি দ্রুত জনপ্রিয়তা পায়। ২০২৩ সাল নাগাদ মিডজার্নির বাৎসরিক আয় ছিল প্রায় ২০০ মিলিয়ন ডলার। প্রতিষ্ঠানটি ১০ ডলার থেকে শুরু করে ১২০ ডলার পর্যন্ত বিভিন্ন সাবস্ক্রিপশন প্যাকেজ অফার করে। চলতি বছরের জুনে প্রতিষ্ঠানটি তাদের প্রথম এআই ভিডিও মডেল ‘ভি১’ প্রকাশ করে।

তবে, মিডজার্নির বিরুদ্ধে কিছু আইনি চ্যালেঞ্জও রয়েছে। দুই মাস আগে ডিজনি ও ইউনিভার্সাল তাদের বিরুদ্ধে কপিরাইট লঙ্ঘনের অভিযোগে মামলা দায়ের করে। দাবি করা হয়, মিডজার্নির এআই মডেলগুলো কপিরাইটযুক্ত কনটেন্ট ব্যবহার করে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এ ধরনের অভিযোগে মেটাসহ আরও কয়েকটি প্রতিষ্ঠানও আদালতের মুখোমুখি। তবে সাম্প্রতিক কয়েকটি মামলায় প্রযুক্তি কোম্পানিগুলোর পক্ষেই রায় গেছে।

জে.এস/

কৃত্রিম বুদ্ধিমত্তা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250