বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে *** জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান *** বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ *** ৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে *** মূল আসামিকে আড়াল করায় স্বজনদের ক্ষোভ, জানেন না আপসের বিষয়ও *** জাতিসংঘে শুক্রবার ভোররাত ৩টায় বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বিকাশ, রবিসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন *** সংবাদমাধ্যমের হোয়াইট হাউসে প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞা ঠেকিয়ে দিলেন আদালত *** ‘নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া অবজ্ঞা দূর হবে না’

জয় বাংলা স্লোগান দেওয়ায় কাউকে গ্রেপ্তার করা ঠিক নয়: কাদের সিদ্দিকী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:২২ অপরাহ্ন, ১৪ই নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার জন্য কাউকে গ্রেপ্তার করা কোনোভাবেই মানায় না। সরকার যেভাবে একপাক্ষিকভাবে কাজ করে যাচ্ছে, তা দেশের রাজনীতি ও সমাজের জন্য শুভ নয়।

আজ শুক্রবার (১৪ই নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ছাতিহাটি নিজ গ্রামে বড় ভাই সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আবদুল লতিফ সিদ্দিকী কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার পর বাবা-মায়ের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘শেখ হাসিনাকে এজন্য ধন্যবাদ জানাই যে তিনি আমাদের আগেই অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে চিনেছেন, আমরা অধ্যাপক ইউনূসকে চিনতে পারিনি। আমরা অনেক পরে চিনলাম। জয় বাংলা স্লোগান দেওয়ায় কাউকে গ্রেপ্তার করা ঠিক নয়। বঙ্গবন্ধুর ঘরবাড়ি ভাঙা ঠিক হয়নি। এটা প্রতিহতে সরকারিভাবে ব্যবস্থা নেওয়া হয়নি, এটা তো একতরফা কাজ।'

দুই-তিন মাস কিছু বিষয় মেনে নেওয়া যায়, কিন্তু পরবর্তীতে যেসব কর্মকাণ্ড চলছে তা সম্পূর্ণ একতরফা বলে মন্তব্য করেন কাদের সিদ্দিকী।

এ সময় সদ্য কারামুক্ত সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি নিহত না হতেন, তাহলে ধারা তৈরি হতো। আজও দেশে ধারা তৈরি হয়নি। বাংলাদেশটা রাষ্ট্র গঠন হয়নি। কারণ কারোই রাষ্ট্র দর্শন নেই। দেশকে গড়তে হলে রাষ্ট্র চিন্তাকে পরিষ্কার করতে হবে।

এ সময় আব্দুল লতিফ সিদ্দিকী ও বঙ্গবীর কাদের সিদ্দিকীকে সামনে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এলাকাবাসী। তাদের অনেককে জয় বাংলা স্লোগান দিতে দেখা যায়।

কাদের সিদ্দিকী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ১০:২১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান

🕒 প্রকাশ: ১০:০৩ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ

🕒 প্রকাশ: ০৯:৫৬ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে

🕒 প্রকাশ: ০৮:৩১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250