শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

যুদ্ধ মানেই মুনাফার খেলা: নচিকেতা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫৯ অপরাহ্ন, ৭ই মে ২০২৫

#

নচিকেতা চক্রবর্তী। ছবি: সংগৃহীত

গানে গানে আশ্বস্ত করেছিলেন নচিকেতা চক্রবর্তী, ‘একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে’। গত ২২শে এপ্রিল কাশ্মীরের পেহেলগামে ২৬ জন নিরীহ পর্যটককে হত্যা করেছিল সন্ত্রাসবাদীরা। সেই সন্ত্রাসবাদের ভারতীয় প্রত্যাঘাত ‘অপারেশন সিঁদুর’। 

গতকাল মঙ্গলবার (৬ই মে) মধ্যরাতে পাকিস্তানে আঘাত হেনেছে ভারতীয় সেনাবাহিনি। এ বিষয়ে আনন্দবাজার ডট কমের কাছে উদ্বেগ প্রকাশ করেছেন গায়ক নচিকেতা চক্রবর্তী। তার কথায়, ‘একটাই কারণে আমি যুদ্ধ নিয়ে আতঙ্কিত। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন সাধারণ মানুষ। আপনি-আমি।’

গায়ক নচিকেতা বরাবর স্পষ্টবাদী। তার দাবি, ‘সারা পৃথিবীতে যত যুদ্ধ হয়েছে, যত হিংসা ছড়িয়েছে সব কয়েকটির নেপথ্যে বাণিজ্যিক স্বার্থ রয়েছে। সব যুদ্ধ স্পনসর করা! আমি প্রমাণ করে দেব।’

তার মতে, ‘এগুলো যুদ্ধের হিড়িক। এক শ্রেণি এর থেকে লাভবান হচ্ছে।’ নচিকেতা নিজের কথাপ্রসঙ্গে উদাহরণ দিয়েছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের। 

তার কথায়, ‘মনে রাখবেন, রকফেলারদের তেল প্রস্তুতকারী সংস্থা সেই সময় জার্মানি ও ইতালি, দুই দেশকেই পেট্রোল সরবরাহ করেছিল। এ সরবরাহ নিয়ে বিতর্ক রয়েছে। কিছু ঐতিহাসিক মনে করেন, এটি একটি রাজনৈতিক সিদ্ধান্ত ছিল। কিছু ঐতিহাসিকের মতে, এটি শুধুই ব্যবসা।’

প্রাচীন ইতিহাস থেকেই এ গায়কের উপলব্ধি, ‘যুদ্ধ মানেই মুনাফার খেলা। কাদের মুনাফা, সেটা বুদ্ধিমানরা সহজেই বুঝে যান।’

এইচ.এস/

নচিকেতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান

🕒 প্রকাশ: ০২:৩২ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

🕒 প্রকাশ: ১২:৩৮ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট

🕒 প্রকাশ: ১২:৩৩ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন

🕒 প্রকাশ: ১১:৫০ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250