মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন ও ইন্টারকন্টিনেন্টাল ঢাকার যৌথ উদ্যোগে রেসিপি বইয়ের মোড়ক উন্মোচন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৪৭ পূর্বাহ্ন, ১৪ই জুন ২০২৪

#

ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন এবং হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকার যৌথ উদ্যোগে প্রকাশিত ‘দি আর্ট অব ফাইন ডাইনিং’ রেসিপি বইয়ের মোড়ক উন্মোচন।

দৈনন্দিন জীবনে নানা রকমের খাবার তৈরিতে আমাদের আগ্রহের শেষ নেই। খাবারের স্বাদও হতে হবে পারফেক্ট। খাবার তৃপ্তিকর করতে খাবারের প্রতিটি উপাদান হতে হবে সঠিক পরিমাণে। এসব বিষয় বিবেচনায় নিয়ে গ্রাহকের রান্নায় নতুন অভিজ্ঞতা যোগ করতে ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটনের তত্ত্বাবধানে প্রকাশিত হলো ‘দি আর্ট অব ফাইন ডাইনিং’ নামে একটি রেসিপি বই।

জানা গেছে, ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন এবং হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকার যৌথ উদ্যোগে প্রকাশিত হয়েছে এই রেসিপি বইটি। বইয়ে মজার কিছু রেসিপি তুলে ধরা হয়েছে, যা ভোজনরসিকদের জন্য নতুন এক অভিজ্ঞতা নিয়ে আসবে।

গত ৬ই জুন হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় আনুষ্ঠানিকভাবে রেসিপি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সের চিফ বিজনেস অফিসার (সিবিও) মোস্তফা কামাল, ডেপুটি সিবিও এনামুল কবির, সিনিয়র এডিশনাল অপারেটিভ ডিরেক্টর নাজমুল ইসলাম, হোম অ্যাপ্লায়েন্সের রিসার্চ এন্ড ইনোভেশন বিভাগের প্রধান খায়রুল বাশার, ব্র্যান্ড ম্যানেজার ফজলে রাব্বি খাদেম, প্রোডাক্ট ম্যানেজার রিন্টু অগাস্টিন গোমেজ। এছাড়াও হোটেল ইন্টারকন্টিনেন্টালের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাউথ ওয়েস্ট এশিয়ার এরিয়া জেনারেল ম্যানেজার অশ্বিনী নায়ার, ডিরেক্টর অব সেলস এন্ড মার্কেটিং রেজওয়ান মারুফ, ডিরেক্টর অব মার্কেটিং সাদমান সালাহউদ্দীন, ডিরেক্টর অব ফুড এন্ড বেভারেজ অলিভিয়ার লরেক্স এবং সেলস ম্যানেজার সাইফুল আলম। 

আরো পড়ুন : বাংলাদেশের সঙ্গে আরো ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় ওয়ালমার্ট

জানা গেছে, এই বইয়ে ইন্টারকন্টিনেন্টালের অভিজ্ঞ ও স্বনামধন্য শেফ মো. আসাদুজ্জামানের জিভে জল আনা বিখ্যাত কিছু দেশি—বিদেশি রেসিপি সংযুক্ত করা হয়েছে। যেগুলো ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেনের সাহায্যে খুব সহজে ঘরে বসেই তৈরি করা সম্ভব। খাবার তৈরিতে কি কি উপাদান ঠিক কতটুকু পরিমাণে প্রয়োজন তার পুঙ্খানুপুঙ্খ এই বইয়ে উল্লেখ করা হয়েছে। যা অনুসরণ করে স্বাস্থ্যসম্মত ও সুস্বাদু খাবার তৈরি করা সম্ভব।

অনুষ্ঠানে ইন্টারকন্টিনেন্টালের এরিয়া জেনারেল ম্যানেজার অশ্বিনী নায়ার বলেন, বইয়ে রেসিপিগুলো খুব সহজবোধ্য ভাষায় বর্ণনা করা হয়েছে। এতে ভোজনরসিকরা নতুন অভিজ্ঞতার স্বাদ পাবেন। আমাদের বিশ্বাস বইয়ের প্রতিটি রেসিপি গ্রাহকের কাছে স্মরণীয় হতে থাকবে। তৈরি করা যাবে নতুন ও বৈচিত্র্যময় খাবার।

ওয়ালটন হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সের সিবিও মোস্তফা কামাল জানান, গ্রাহকদের রান্নায় নতুনত্ব আনতেই আমাদের এই উদ্যোগ। খুব শিগগিরই আমাদের কাস্টমাররা ঘরে বসে পাঁচ তারকা মানের রান্না ওভেনে তৈরি করে উপভোগ করতে পারবেন। গ্রাহকরা যখন ওয়ালটনের মাইক্রোওয়েভ ওভেন কিনবেন তখনই প্রতিটি পণ্যের সঙ্গে ফ্রি গিফট হিসেবে সরবরাহ করা হবে এই রেসিপি বইটি। আমাদের প্রত্যাশা ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেনের এই কার্যক্রম সাদরে গ্রহণ করবেন গ্রাহকরা।

এস/ আই.কে.জে/

ওয়ালটন রেসিপি বই

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250