বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বীর সন্তানদের শ্রদ্ধায় আজ স্মরণ করছে জাতি *** ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক *** গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁস *** ‘আমরা এখন পাকিস্তানি কায়দায় বাংলাদেশি’ *** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা *** দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে বাস নদীতে, হতাহতের শঙ্কা *** কর্মক্ষেত্রে ১৫ শতাংশ সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ *** সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা *** কুমার শানুর সঙ্গে সম্পর্ক স্বীকার, বিয়ে করতে চান ৬২ বছর বয়সি কুনিকা *** রান্নার সঙ্গে নারীর যে কোনো নাড়ির সম্পর্ক নেই, তা মানুষ জানুক: তসলিমা নাসরিন

জেলে থেকেও নির্বাচনে জয়ী কাশ্মীরের বিপ্লবী নেতা রশিদ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০০ অপরাহ্ন, ৫ই জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

লোকসভা নির্বাচনে জয়ী হয়েছেন ভারত শাসিত কাশ্মিরের সাবেক সংসদ সদস্য (এমপি) শেখ আবদুল রশিদ। প্রায় পাঁচ বছর ধরে কারাগারে বন্দি রয়েছেন তিনি। 

জেলে থাকলেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে শুধু নির্বাচন করেন তাই নয়, বিপুল ভোটের ব্যবধানে জয়ও ছিনিয়ে আনেন শেখ আবদুল রশিদ।

গণমানুষের কাছে ইঞ্জিনিয়ার নামে পরিচিত রশিদ ২০১৯ সাল থেকে সন্ত্রাসী অর্থায়নের মামলায় তিনি তিহারের কারাগারে রয়েছেন। তবে দীর্ঘ কারাবাস তার জয় ঠেকাতে পারেনি। নিকটতম প্রতিদ্বন্দ্বীকে এক লাখ ভোট পেছনে ফেলে নিজের জয় নিশ্চিত করেছেন তিনি।

আরো পড়ুন: টানা তৃতীয়বার ভারতের প্রধানমন্ত্রী হতে চলেছেন নরেন্দ্র মোদি

বারামুল্লা আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স দলের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহকে পরাজিত করেছেন। 

মঙ্গলবার (৫ই জুন) এক এক্স বার্তায় ওমর আবদুল্লাহ লেখেন, আমি মনে করি, এই অনিবার্যতাকে মেনে নেওয়ার সময় এসেছে। উত্তর কাশ্মীরে জয়ের জন্য ইঞ্জিনিয়ার রশিদকে অভিনন্দন।

এসি/ আই.কে.জে/

কাশ্মীর নেতা রশিদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250