শুক্রবার, ২৮শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশ যেন মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ না দেয়, সেই বার্তা দিতেই কী ঢাকায় এসেছিলেন পরাগ জৈন *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান বিএনপি নেতার, ভিডিও ছড়াতেই শোকজ *** অধিবেশনের প্রথম দিনেই বিরোধী দলের ওয়াকআউট *** বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী *** ‘বোঝাপড়ার বিরোধী দল’ নিয়ে প্রশ্ন, সংসদে বারবার হট্টগোল—ছয়মাসেই কেন ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার *** ‘শাহবাগে বক্তৃতা আর পার্লামেন্টে বক্তৃতা এক নয়,’ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল *** ৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা *** ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপের নতুন দায়িত্ব, কে পেলেন কোন জেলা *** যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশের আসল অবস্থান কী, বিশেষজ্ঞদের সতর্কতা, ভারত কেন উদ্বিগ্ন *** নেপালে বন্যায় মৃত বেড়ে ৩৩২, এখনো নিখোঁজ অন্তত ১৫০০

বঙ্গবন্ধু সেতুতে ৫ দিনে টোল আদায় হয়েছে ১৬ কোটি ২৬ লাখ টাকা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:১২ পূর্বাহ্ন, ১৮ই জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

ঈদ যাত্রায় বঙ্গবন্ধু সেতুতে টোল আদায়ে রেকর্ড গড়েছে। গেল ৫ দিনে এ সেতু দিয়ে ২ লাখ ১৪ হাজার ৮০৭টি যানবাহন পারাপার হয়েছে। এ থেকে টোল আদায় হয়েছে ১৬ কোটি ২৬ লাখ ৫৭ হাজার ৫০ টাকা।

সোমবার (১৭ই জুন) বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঈদ যাত্রায় ১২ই জুন থেকে ১৬ই জুন এই ৫ দিনে ২ লাখ ১৪ হাজার ৮০৭টি যানবাহন পারাপার হয়েছে। এ থেকে টোল আদায় হয়েছে ১৬ কোটি ২৬ লাখ ৫৭ হাজার ৫০ টাকা।

আরো পড়ুন: ঈদের আগে বাড়লো রিজার্ভ

এর মধ্যে টাঙ্গাইল সেতু পূর্বে ১ লাখ ২৯ হাজার ৯৯২টি যানবাহন পারাপার হয়েছে। টোল আদায় হয়েছে ৭ কোটি ৫৭ লাখ ৯৮ হাজার ৮৫০ টাকা। সিরাজগঞ্জের সেতু পশ্চিমে ৮৪ হাজার ৮১৫টি যানবাহন পারাপার হয়। টোল আদায় হয় ৭ কোটি ৯৬ লাখ ৪৬ হাজার ৩৫০ টাকা।

টোল আদায়ে রেকর্ড হয় ১৪ই জুন। এ দিন ৫৩ হাজার ৭০৮টি যানবাহন পারাপার হয়। টোল আদায় হয় ৩ কোটি ৮০ লাখ ৬৩ হাজার ৪০০ টাকা

এসি/

টোল আদায় বঙ্গবন্ধু সেতু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250