বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সংসদে ফাইল ছোড়ার বিরোধী দল হবো না’ *** বাসের পর এবার নৌযানের ভাড়া বাড়ল *** জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী, পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ *** ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান *** তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় *** খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময় *** নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি *** রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির *** আমার নিষ্পাপ শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা *** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা

তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতে একমত রাজনৈতিক দলগুলো

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৪০ অপরাহ্ন, ২৭শে জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ। 

আজ মঙ্গলবার (২৭শে জানুয়ারি) গণভোটের প্রচারে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, চব্বিশে গণতন্ত্রের মুক্তি কারও দানে নয়, আমাদের সন্তানের রক্তের বিনিময়ে এসেছে। তাদের প্রতি দায় থেকেই এই সনদ বাস্তবায়ন করতে হবে। আর বিচার বিভাগ স্বাধীন না হলে সঙ্গত কারণে বিভিন্নভাবে বিচার ব্যবস্থা প্রভাবিত হওয়ার আশঙ্কা থেকে যায়।

তিনি আরো বলেন, শুধুমাত্র ধর্মীয় বিবেচনায় নয়, প্রত্যক ধর্ম ও ধর্মের মানুষকে আলাদাভাবে সুরক্ষা দিতে হবে সংবিধানের মাধ্যমে। জুলাই সনদ তৈরি করা হয়েছে মানুষের অধিকার ফিরে পাওয়ার জন্য। বিদ্যমান সংবিধান থাকলে যে কেউ আবারো ফ্যাসিস্ট হতে পারে। তাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোটের পক্ষে অর্থাৎ ‘হ্যা’ ভোটকে জয়ী করতে হবে।

এ সময় গণভোট নিয়ে একটি পক্ষ অপপ্রচার করছে বলেও অভিযোগ করেন তিনি। মতবিনিময় সভায় হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জে.এস/

অধ্যাপক আলী রীয়াজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250