রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে *** কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ *** রাজধানীর মিরপুর ও মধ্যবাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ *** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ

নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৫২ অপরাহ্ন, ১১ই জানুয়ারী ২০২৬

#

ফাইল ছবি

ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের পর মার্চের তৃতীয় সপ্তাহে জাপান সফরে যাবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। জাপানের বিখ্যাত ‘সাসাকাওয়া পিস ফাউন্ডেশন’-এর আমন্ত্রণে তিনি এই সফরে যাচ্ছেন।

আজ রোববার (১১ই জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে আজ সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের স্ত্রী আকি আবে।

উপপ্রেস সচিব বলেন, ‘বৈঠকে আকি আবে প্রধান উপদেষ্টার কাছে নির্বাচনপরবর্তী কর্মপরিকল্পনা সম্পর্কে জানতে চান। জবাবে প্রধান উপদেষ্টা তিনটি বিশেষ ক্ষেত্রকে গুরুত্ব দিয়ে কাজ করার কথা জানান—তিনি ডিজিটাল হেলথ কেয়ারে কাজ করবেন, যাতে আমাদের দেশের নারী বা ঝুঁকিপূর্ণ গোষ্ঠীর সহায়তা বাড়ে, পাশাপাশি প্রবাসীরাও যাতে ডিজিটাল সিস্টেমের মাধ্যমে তাদের পরিবারের খোঁজখবর রাখতে পারেন। এ ছাড়া তিনি তরুণ উদ্যোক্তা তৈরির এবং তিন শূন্য নিয়ে কাজ করবেন।’

উপপ্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা মূলত সাসাকাওয়া ফাউন্ডেশনের একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে জাপান যাবেন। ফাউন্ডেশনটি বিভিন্ন বিষয়ে গবেষণা করে থাকে, বিশেষ করে, সমুদ্রবিষয়ক গবেষণায় তাদের বিশেষ খ্যাতি রয়েছে। জাপান সফরে গিয়ে তিনি সমুদ্রসম্পদ ও ব্লু-ইকোনমি নিয়ে দুই দেশের মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়ে আলোচনা করবেন।

প্রধান উপদেষ্টা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ০১:২২ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি

🕒 প্রকাশ: ০১:১০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

🕒 প্রকাশ: ০১:০০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ

🕒 প্রকাশ: ১১:৪১ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250